সারাদেশের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এদিন রাতে কলকাতা ও হুগলির শেওড়াফুলির এ ২ জনের শরীরে রবিবার রাতে ভাইরাসের হদিশ মেলে। এদিন রাতে ফের রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷ তাঁর রিপোর্টে করোনা পজিটিভের কথা উল্লেখ ছিল৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২৷
অ্যাপোলো হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল৷ তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়৷ বৃদ্ধে লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷
ওই বৃদ্ধের শরীরে কীভাবে সংক্রমণ ছড়াল তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কিনা, অথবা তিনি বা তাঁর পরিবারের কেউ সম্প্রতি বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে৷ বৃদ্ধের পরিবারের সদস্যদেরও প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখা হবে ৷ তবে রবিবারের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে ৷ কারণ ওই বৃদ্ধের ভেন্টিলেশন নির্ভরতা অনেকটাই কমেছে৷ রক্তচাপও স্বাভাবিক রয়েছে ৷
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি! ওড়ার পরই… Read more: বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজমেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি… Read more: বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশমেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস,… Read more: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গনেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ইতিহাস সৃষ্টি… Read more: বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ
- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগালটানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল… Read more: রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
![]()
