জেলা

গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ

খানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম বেবি খাতুন, বয়স ২৯। জানা গেছে চার বছর আগে সাইফুল মল্লিকের সাথে বিয়ে হয় বেবি খাতুনের। ছয় মাসের একটি কন্যা সন্তানও আছে তাদের। সাইফুল মল্লিকের বাবার নাম মুজিবর মল্লিক। এদিন বেবি খাতুনের শ্বশুর বাড়ির লোকেরা বাপের বাড়িতে খবর দেয় তাদের মেয়ে অসুস্থ হয়েছে। কিন্তু তার বাপের বাড়ির লোকজন এসে দেখেন মৃত অবস্থায় মেঝেতে পরে আছে তাদের মেয়ে। পরিবারের বাকি সকলে বাড়ি থেকে পালিয়েছে। এই ঘটনার পরই বেবি খাতুনের বাপের বাড়ির লোকজনেরা খানাকুল থানার দ্বারস্থ হন এবং মেয়ের শ্বশুর ,শাশুড়ি, দেওর ও স্বামীর বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করে দোষীদের কড়া শাস্তির দবি জানিয়েছেন ।

পুরো ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসিরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *