দীর্ঘ দু’বছর পর ডার্বি জয়ে আত্মবিশ্বাস বাড়লেও, পরের ম্যাচ গুলির কথা ভেবে অতিরিক্ত সতর্ক মোহনবাগান কোচ কিভু ভিকুনা। কারণ আগামী ১০ দিনের মধ্যে তাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ২৩ জানুয়ারি নেরো বিরুদ্ধে খেলার পর ৩১ শে জানুয়ারি মোহনবাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। ১০ দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলা খুব বড় ব্যাপার নয়। তবুও কেন চিন্তায় কোচ? তার বক্তব্য রবিবার অতি গুরুত্বপূর্ণ ছিল। যানজট থাকায় ফুটবলারদের বাড়ি ফিরতে দেরি হয়েছে। তাই সোমবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছি।
মঙ্গলবার মাত্র একটি সেশন পাবো ডার্বির দ্বিতীয়ার্ধের ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য। বুধবার ইম্ফলে গিয়ে বৃহস্পতিবার খেলতে হবে নেরোকোর বিরুদ্ধে। জার্নির ধকল তো থাকবেই। কলকাতায় এখন মোটামুটি ঠান্ডা আছে। ইম্ফলে গিয়ে আরো ঠান্ডায় খেলতে হবে। কলকাতায় ফিরে এসে চারদিনের মধ্যে আমরা যাব চেন্নাই। দক্ষিণ ভারতের এই শহরের তাপমাত্রা এখন প্রায় ৩০ডিগ্রি। ভারতের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার তারতম্য অনেক বেশি। চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। তাই সেই দিকে নজর রেখে আমরা সতর্ক করছি খেলোয়াড়দের।
এবার আইপিএল টুর্নামেন্ট ৪৫ দিনের বদলে হচ্ছে ৫৭ দিনের। দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ম্যাচের সময় এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বিসিসিআই। সাধারণত আইপিএলের ম্যাচ ৮ টা থেকে শুরু হয়। এবার সেটা ৭টা থেকে করতে চাইছে বোর্ড। যদিও এক্ষেত্রে আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইচিগুলি। তাদের যুক্তি, খেলা যদি ৭ টায় শুরু হয় তাহলে অফিস থেকে বাড়ি […]
ফাইনালে খেলতে নামার আগে সুখবর এল ভারতীয় মহিলা দলে। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার শেফালী বর্মা। টুর্নামেন্টের সবকটি ম্যাচেই তিনি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। তবে সবচেয়ে কম বয়সে এই জায়গায় পৌঁছে নজির গড়লেন ভারতীয় মারকুটে ওপেনার। মাত্র ১৬ বছর বয়সে মিতালি রাজের রেকর্ড স্পর্শ করলেন তিনি। শেফালি ছাড়াও ভারতের স্মৃতি মন্ধনা রয়েছেন […]
করোনার জেরে সারা বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতের সমস্ত ক্রীড়াঙ্গনে কার্যত শাটার পড়তে চলেছে। এর প্রভাব পড়তে চলেছে দেশের সমস্ত বড় ক্রীড়া ইভেন্টগুলিতে। ইতিমধ্যেই দর্শকশূন্য মাঠে সমস্ত ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। এদিকে সমস্ত বিধি নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এর ফলে শনিবার গোয়ায় অ্যাটলেটিকে দ্য মাদ্রিদ কলকাতা […]