নাতির বিয়ের পরের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ঠাকুমা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায়। মৃতার নাম সাদেকা বেগম। বাড়ি ওই এলাকাতেই। আরামবাগ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে সাদেকা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার তার এক নাতির বিয়ে হয়। শনিবার সকালে প্রাতঃভ্রমণ বের হন সাদেকা বেগম। তারপরে ফাঁকা জায়গায় জঙ্গলের মাঝে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্বাভাবিকভাবে পরিবারের এক প্রবীণ মানুষের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এল পরিবারে। পাশাপাশি বিয়ে ঘরের আনন্দ মুহুর্তের মধ্যে বিষাদে পরিণত হল। তবে কি কারণে আত্মঘাতীর সিদ্ধান্ত নিলেন সাদেকা বেগম তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন।
বাঁকুড়াঃ মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো মৃতার বড় বৌমা, দুই নাতনী সহ বেয়ানের বিরুদ্ধে। মৃতার নাম লতা ধাড়া (৬২)। মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর থানা এলাকার ঘাট শহর-শ্যামনগর গ্রামের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার বৌমা মামনী ধাড়া সহ চার জনকে […]
এই মুহূর্তে সারা দেশজুড়ে রাজনৈতিক বিভাজনের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সাম্প্রদায়িক বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে প্রাচীনকাল থেকে দেখা যায় বাঙালি বরাবরই অপরের সংস্কৃতিকে আপন করে নিয়েছে। তারই নিদর্শন দেখা গেল হুগলির শ্রীরামপুরে। হোলির পুণ্য লগ্নে দক্ষিণ ভারতীয়দের বালাজি পুজোয় মেতে উঠলেন বাঙালিরা। শ্রীরামপুরের মাহেশের রোডে বালাজি মণ্ডপে গিয়ে পুজো দিতে দেখা যায় বাঙালি বাসিন্দাদের। মঙ্গলবারও […]
সিঁথিতে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি। পুলিশি হেফাজতে মৃত্যু রাজকুমার সাউ নামে এক ব্যক্তির। বিজেপির দাবী মৃত ব্যক্তি রাজকুমার সাউ বিজেপি নেতা। সিঁথির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার কারণে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বাগবাজার থানার সামনে বলে জানা যাচ্ছে ।মৃত ব্যক্তি তাদের নেতা বলে দাবি বিজেপির। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে বিজেপির। যদিও বা ময়নাতদন্তের পর এই সমস্ত বিষয় জানা […]