খেলা

নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়ার, ৫-০ জিতে রেকর্ড বিরাট বাহিনীর

বে ওভালে ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-২০। ৭ রানে ম্যাচ জিতে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারতীয় দল।ব্যাটে রোহিত ৬০ রান করে অবসৃত হন। এরপর বল হাতে বুমরাহের ৩ উইকেট। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে এদিন ৭রানে ভারতের ম্যাচ জয়। ১৬৪ রানে তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে।

১০ ম ওভারে শিবম দুবেকে পিটিয়ে টেলরের ৩৪ রান বেশ কিছুটা ভরসা দিলেও এরপর দ্রুত উইকেট হারাতে থাকে কিউবিরা। শেষ ওভারে শোধি দুই ছক্কা হাঁকিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচ হারে। স্য়ান্ড ইন অধিনায়ক হিসেবে রাহুল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। ১২ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বুমরাহ। সাইনি ও শার্দুল ২টি করে উইকেট নিয়েছেন। সুন্দর ১টি উইকেট পান। সিরিজে ২২৪ রান করে সিরিজ সেরা হয়েছেন লোকেশ রাহুল।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *