পোষা কাঠবেড়ালী বাড়ির লোক ছেড়ে দেওয়ায় অভিমানের আত্মঘাতী হল তৃতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে রানাঘাটের আনুলিয়ার পুলিশ নগর এলাকায়। মৃতের নাম আকাশ বিশ্বাস(৯)। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে আকাশ বাড়িতে একটি কাঠবেড়ালী ধরে আনে। কয়েকদিন ধরেই বাড়িতে তার যত্ন নিচ্ছিল সে নিজে। সব সময় খেয়াল রাখত পোষ্য কাঠবেড়ালীটির।
কিন্তু দিন কয়েক ধরে ওই কাঠবেড়ালীটি অসুস্থ হয়ে পড়ে। তার দেহ থেকে রক্ত বের হচ্ছিল। সেই কারণে আকাশের মা সেটিকে ছেড়ে দেয়। সেই সময় অবশ্য বাড়িতে ছিল না আকাশ। সে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি ফিরে কাঠবিড়ালির ছেড়ে দেওয়ার কথা শুনে আকাশের অভিমান হয়। মা ভাত খেতে বললেও সে না খেয়ে কাউকে কিছু না বলে ছাদে নিজের খেলার ঘরে চলে যায়। ওই ঘরেই আকাশ প্রত্যেকদিন খেলা করত। তাই পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো খেলার জন্যই উপরে গিয়েছে। এরপর বেশকিছু সময় কেটে গেল আকাশ নীচে নেমে না আসায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোনও সাড়া শব্দ না পেয়ে আকাশের বাবা কার্তিক বিশ্বাস উপরে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখেন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এইটুকু বয়সে আত্মঘাতী হওয়ায় আকাশের পরিবারের লোক কার্যত হতবাক। আকাশের এক প্রতিবেশী বলেন, আকাশ পড়াশোনায় ভালো ছিল। সে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। কী কারণে এরকম ঘটে গেল আমরা ভাবতে পারছি না। আকাশের দাদু বলেন, আমাদের পরিবারের মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমি সব শিশুর মাকেই বলতে চাই, নিজেদের সন্তানদের প্রতি ভীষণভাবে সচেতন থাকতে হবে। এক মনোবিদ বলেন, এই ধরনের ঘটনা খুবই বিরল। অনেকেই বেশী আবেগপ্রবণ হয়। ওরা হয়তো ৫ মিনিট আগেও জানে না এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তাই ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া, কিছু ছুঁড়ে ফেলা প্রভৃতি প্রাথমিক লক্ষণ। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এর রিপোর্ট পূর্ব মেদিনীপুরঃ- লক ডাউন এর ফলে কার্যহীন মানুষজন।এর ফল ভুগছে দুঃস্থ মানুষ।দিনের নূন্যতম খাদ্য জোগাড় তাদের পক্ষে হয়ে উঠেছে অসম্ভব,তাই তাদের অন্নসংস্থানের জন্যএগিয়ে এসেছে ভারত সেবাশ্রম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মেনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মহিষাদল থানা। আজ মহিষাদল এর গড় কমলপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে থানার […]
ঐশী ঘোষের মিছিলে অনুমতি দিল না রাজ্য পুলিশ৷ দুর্গাপুরের আশীষ মার্গ থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয় এসএফআইয়ের তরফে৷ কিন্তু আশীষ মার্গের কাছে মুখ্যমন্ত্রীর মিছিল থাকায়, ঐশীদের মিছিলে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ (ছবি সংগৃহীত) ঐশীর মিছিলে পুলিশি অনুমতি না পাওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এসএফআই৷এসএফআইয়ের […]