এই মুহূর্তে কেবল রাজ্য রাজনীতি নয় দেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছেন জেডিইউ প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই নিতিশ কুমার তার দলের গুরুত্বপূর্ণ সদস্যকে বহিষ্কার করেছেন। এর মূল কারণ ক্রমাগত এনপিআর, এনআরসি বিরোধিতা। রাজনৈতিক মহল মনে করছেন কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে এর ফলে নীতিশ কুমারের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণে প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এরপরে আসরে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে কিছুদিন পরেই রাজ্যসভার নির্বাচন। সেখানে প্রশান্ত কিশোর কে রাজ্যসভার সংসদ করে পাঠাতে পারে তৃণমূল। চলতি বছরে রাজ্যে পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন। এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল এবং একটি সিপিএমের দখলে রয়েছে। বিধানসভায় বিধায়কদের সংখ্যাতত্ত্বের হিসেবে এবারও চারটি আসন নিশ্চিত তৃণমূলের।
তবে সিপিএমের একার পক্ষে রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতানোর সম্ভব নয়। কংগ্রেসের সমর্থন পেলে তবে সিপিএম তাদের একজন প্রার্থীকে জিতিয়ে নিয়ে যেতে পারবে। তৃণমূলের যে চারজন সংসদের মেয়াদ শেষ হতে চলেছে তারা হলেন মণীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং যোগেন চৌধুরী। সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েররও মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূলের মণীশ গুপ্ত আবারো প্রার্থী হতে চলেছেন বলেই তৃণমূল সূত্রের খবর। তবে আর টিকিট পাচ্ছেন না আহমেদ হাসান ইমরান এবং কেডি সিং। যোগেন চৌধুরী আর সাংসদ হতে রাজি নন তা চিঠি লিখে দলকে আগেই জানিয়ে দিয়েছেন। আর প্রশান্ত কিশোরকে যদি নিজের দলের সাংসদ করে সংসদে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে তিনি রাজনৈতিক ভাবে অনেক-কে টেক্কা দেবেন তা নিশ্চিত করেই বলা যায়।
করণা সর্তকতা হিসাবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যে বিতর্ক চলছিল এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন বিতর্কের কোনও কারণ নেই। তিনি সাফ জানিয়ে দিলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে বলে যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেটাই চূড়ান্ত ।” বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে শুধুমাত্র সেই পরীক্ষাগুলি হবে। পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষকদের স্কুলে যেতে […]
করণ আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। দেশের রাষ্ট্রনায়কদের চোখের পাতা জলে ভিজে যাচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসক থেকে বিজ্ঞানী সকলেই বলছেন একটাই উপায় ঘরে বসে থাকা। কেন্দ্র এবং রাজ্য সরকার সারা দেশ জুড়ে অধিকাংশ শহর ও পৌরসভা লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেও গতকাল বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে লকডাউন। উদ্দেশ্য একটাই আক্রান্ত যাতে নতুন করে না বাড়ে সে […]
আপনি আমি যারা একেবারেই সুস্থ। যাদের মাক্স জরুরী নয় তারাও মাক্স পড়ে ঘুরছি। অথচ যারা কোরনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন সেই বেলেঘাটা আইডি নার্সরা পাচ্ছেন না মাস্ক সঙ্গে নেই প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার।মূলত এই দাবিতে বেলেঘাটা আইডিতে বিক্ষোভ নার্সদের। স্বাস্থ্যকর্মীদের একাংশ অসন্তোষে ফেটে পড়ছেন। বেলেঘাটা আইডি তে কাজ করার কারণে নার্স ও স্বাস্থ্য কর্মীদের সামাজিক বয়কটের […]