জেলা

ফুরফুরাতে আসার পথে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

তৃণমূলকে হঠাতে বাম কংগ্রেস জোটই আসল শক্তি। ফুরফুরা যাওয়ার পথে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফে দেখা করতে যান অধীর চৌধুরী। সাথে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ফুরফুরা যাওয়ার পথে ডানকুনিতে কর্মীদের সংবর্ধনা নেওয়ার সময় বক্তব্য রাখেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট হবেই কংগ্রেসের। এবার মানুষ সেই ধর্মনিরপেক্ষ শক্তিকেই বিকল্প হিসাবে বেছে নেবেন। এবিষয়ে কে কি বলছেন তার জবাব এখন দেব না।

অন্যদিকে জোট প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সমালোচনার জবাবে অধীরবাবুর যুক্তি “গরু-ছাগল যে কেউ যা খুশি বলতে পারেন। এর জবাব মানুষই দেবেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *