বিশ্ব

ফের ট্রাম্পের ভ্রান্ত বিবৃতি। জীবাণুনাশক শরীরে প্রবেশ করালে নাকি করোনা সংক্রমণ ঘটবে না।

সমস্ত বিশ্ব যখন করোনাভাইরাসের দাপটে থরহরি কম্পমান, তখনই বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রকম মনগড়া তথ্য দিয়ে মানুষকে বিপাকে ফেলেছেন। সমগ্র বিশ্বে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা শোনা যায়, কিন্তু এনার মতো ব্যক্তিত্ব বেশ কয়েকবার হাস্যরসের খোরাক হয়েছেন। এবারও তিনি এমনই এক বার্তা দিলেন বিশ্ববাসীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঝড় তুলেছে সমগ্র বিশ্বে । করোনা রোখার নিদান হিসেবে তিনি বলেছেন, শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করে করোনা ভাইরাস থেকে মুক্তি মিলতে পারে এবং তিনি এনিয়ে গবেষণা করার জন্য ও আবেদন জানিয়েছেন। তিনি বলেন জীবানুনাশক ইঞ্জেক্ট করে করোনাভাইরাসকে হয়তো ফুসফুসে সংক্রমণ রোধ করানো যেতে পারে।টম্প বলেছিলেন, জীবাণুনাশক করোনাভাইরাসকে এক মিনিটে খতম করে দেয়। আমরা কি এমন কিছু করতে পারি যাতে দেহের মধ্যে জীবাণুনাশক ঢুকিয়ে দেহকে একেবারে জীবাণুমুক্ত করে ফেলা সম্ভব হয়। তা পরীক্ষা করে দেখা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।



ট্রাম্প আরও বলেছেন, এটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। ট্রাম্প প্রশাসনে নিযুক্ত এক চিকিত্সা বিশেষজ্ঞ অবশ্য বলেছেন, জীবাণুনাশক সেবন বা এর ইঞ্জেকশন শরীরের পক্ষে বিপজ্জনক। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিফেন হান সংবাদমাধ্যমকে বলেছেন যে, শরীরে অভ্যন্তরে জীবাণুনাশক প্রবেশের সুপারিশ তিনি অবশ্যই করবেন না।ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে লাইজল ও ডেটল প্রস্তুতকারী কোম্পানি ক্রেতাদের তাদের জীবাণুনাশক পণ্য সেবন না করা বা ইঞ্জেকশন হিসেবে না নেওয়ার আবেদন জানিয়েছে। ডেটল ও লাইজল প্রস্তুতকারী ব্রিটিশ কোম্পানি রেকিটবেনকিসার শুক্রবার এক বিবৃতিতে এই আর্জি জানিয়েছে। কোম্পানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের জীবাণুনাশক পণ্য সেবন মানব শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সাম্প্রতিক জল্পনা ও সোশ্যাল মিডিয়ায় চর্চার পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি বলে জানিয়েছে কোম্পানি।




বিবৃতিতে কোম্পানি বলেছে, স্বাস্থ্য ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের বিশ্বের প্রথমসারির সংস্থা হিসেবে আমরা স্পষ্ট করে দিতে চাই যে, কোনও অবস্থাতেই আমাদের জীবাণুনাশক পণ্য মানব শরীরে প্রবেশ (ইঞ্জেকশন, সেবন বা অন্য কোনওভাবে) করানো উচিত নয়। শুধুমাত্র ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা অনুসারেই তা ব্যবহার করা উচিত। জন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সঠিক ও সর্বাধুনিক তথ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের রয়েছে বলে কোম্পানি বিবৃতিতে জানিয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্পের এই বক্তব্যের পর এই বিবৃতি দিয়েছেন জীবানুনাশক কোম্পানির থেকে। সমস্ত বিশ্বে যখন গবেষকরা হিমশিম খেয়ে উঠছেন এই ছোট্ট ভাইরাস থেকে পৃথিবীকে মুক্ত জন্য। তখনই ট্রাম্পের এইরূপ বক্তব্যে বেশ খানিকটা কৌতুহল তৈরি হয়েছে সাধারণ মানুষের। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন জীবানুনাশক শরীরে প্রবেশ করানোর ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।



Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *