জেলা

বাসস্ট্যান্ডে প্রবেশ করে না বাস,খোলা আকাশের নিচে রাস্তার ধারে বাসের অপেক্ষায় দাড়াতে বাধ্য হচ্ছে যাত্রীরা

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরেই কোন বাস প্রবেশ করে না ,যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বুনিয়াদপুর এর সাধারণ মানুষজন। এদিকে বাস প্রবেশ না করায় বর্তমানে বাস স্ট্যান্ড হয়ে উঠেছে অল্প বয়সী ছেলেমেয়েদের অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত প্রায় এক বছর আগে বুনিয়াদপুর পৌরসভার তরফে বাসস্ট্যান্ডে সমস্ত বাস গুলিকে প্রবেশ করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে বহু দিন পেরিয়ে গেলেও প্রশাসনের নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাসস্ট্যান্ডে প্রবেশ না করেই রাস্তা থেকে যাত্রী উঠানামা করাচ্ছে বেশিরভাগ বাস গুলি। এদিকে বাসস্ট্যান্ডের বাইরে জাতীয় সড়ক থেকে যাত্রী উঠানামা করানোর ফলে দিনের পর দিন বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ গামী সড়কের উপরে যানজটের সৃষ্টি হচ্ছে।

বর্তমানে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড চত্বরে কিছু আটো এবং লরি দাঁড়িয়ে থাকলেও প্রবেশ করে বেশিরভাগ বাস। দিনের পর দিন বাসস্ট্যান্ডে এসে বাস না মেলায় বেকায়দায় ঘুরে যেতে হয় বেশিরভাগ যাত্রীদেরকে। বহু যাত্রীগণ বাসস্ট্যান্ডে বাস না মেলায়, বাসস্ট্যান্ডের বাইরে খোলা আকাশের নিচে সড়কের উপর বাসের জন্য দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। লোকজনের আনাগোনা কম হাওয়ায় বাসস্ট্যান্ডের ভেতরে থাকা বেশিরভাগ দোকান গুলি বর্তমানে বন্ধ হয়ে গেছে গ্রাহকের অভাবে। এই মতো অবস্থায় দাঁড়িয়ে বহু টাকা ব্যয় করে সরকারি এই বাস স্ট্যান্ড নির্মাণের যৌক্তিকতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকেই। বাসিন্দাদের দাবি অবিলম্বে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে নিয়মিত বাস প্রবেশ করুক এবং পুনরায় সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিক বুনিয়াদপুর পৌরসভা।এখন কত দিনে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বাস প্রবেশ শুরু হবে এবং বুনিয়াদপুর বাসীর নিত্য দিনের সমস্যা ভোগান্তির অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে বুনিয়াদপুর এর আপামর বাসিন্দারা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *