হুগলির চাঁপদানিতে এক ব্যবসায়ী অপহরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ৩৪ বছরের মহম্মদ ইকবালের বাড়ি চাপদানির নুরি লেনে। বাড়ির সঙ্গে রয়েছে তার মুদিখানার দোকান। ইকবাল রাতে গিয়েছিল তার কাকা সাহেব হোসেনের আর বি এস রোডের বাড়িতে। রাত নটা নাগাদ এলাকার কুখ্যাত দুষ্কৃতি চেংড়ুয়া ৭/৮ জনকে নিয়ে চার চাকার গাড়ি করে আসে সাহেব হোসেনের বাড়িতে। ঘরে ঢুকে মহম্মদ ইকবালকে বাইরে বের করে গাড়ি করে চম্পট দেয়।
কারও বাধা মানেনি চেংড়ুয়া ও তার দলবল। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিল এই দুষ্কৃতী।এর আগে চাপদানি ও আশেপাশের এলাকায় তোলা আদায় থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক মুলক কাজ কর্মের অভিযোগ রয়েছে তার। ইকবালের মোবাইলে সুইচ অফ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কি কারনে এই ব্যবসায়ীকে অপহরন করা হল সমস্ত বিষয়টি পরিবারের লোকজনের কাছে অজানা। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ

- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল

- ১৩ বছরে থেমে থাকা রেলস্বপ্ন: ভাবাদিঘির জটে আটকে আরামবাগ-বিষ্ণুপুর রেলপথ

![]()


