বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মূলত কোন বেসরকারি হাসপাতালে আইসোলেশন বিভাগের কেমন অবস্থা আছে তা জানার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান এটা ব্যবসা করার সময় নয়। সকলকে জোটবদ্ধ লড়াই করতে হবে। তবেই রাজ্য জিতবে। বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা কতটা করে বেড়েছে তার বিস্তারিত বিবরণ এই দিনের বৈঠকে দেওয়া হয়। মন্ত্রী জানিয়েছেন বেলেঘাটা আইডিতে চাপ বাড়ছে সেই কারণে এখানকার সিট সংখ্যা ১০০ করে দেওয়া হলো।
পাশাপাশি আরজিকরে অতিরিক্ত ৫০ টি ব্যবস্থা করা হয়েছে বাংলা ১৫০ বেড রাখা হচ্ছে। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি বলেন প্রয়োজনীয় কিট কেন্দ্র সরবরাহ করছে না। পাশাপাশি নতুন পরীক্ষা কেন্দ্র গড়ার অনুমতি মিলছে না। এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই আরো তিনটি নতুন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য। উত্তরবঙ্গ, মেদিনীপুর ও বর্ধমান মেডিকেল কলেজে খোলা হতে পারে পরীক্ষাকেন্দ্র। অতিরিক্ত তিনটি পরীক্ষা কেন্দ্র খোলা হলে বেলেঘাটার ওপর অনেকটাই চাপ কমবে। বিশেষজ্ঞ মহল বলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল তৈরি রাখার প্রচেষ্টা চলছে। উল্লেখ্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে হু সাধুবাদ জানিয়েছেন। এখন দেখার সরকার শেষ পর্যন্ত কতটা করোনা মোকাবিলায় সফল হয়।
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি! ওড়ার পরই… Read more: বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজমেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি… Read more: বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশমেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস,… Read more: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গনেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ইতিহাস সৃষ্টি… Read more: বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ
- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগালটানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল… Read more: রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
![]()
