জেলা

মুর্শিদাবাদে ৬৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪ পাচার কারি

রাজেন্দ্র নাথ দত্ত (মুর্শিদাবাদ):- মুর্শিদাবাদ জেলার ডোমকলে প্রচুর পরিমানে গাঁজা সহ ধৃত চার ব্যাক্তি। সোমবার সন্ধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুরাতন বিডিও মোড় এলাকা থকে ৪০৭ পিকআপ ভ্যানে গাঁজা সহ চার জনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় , ধৃতদের কাছে থেকে ৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

ধৃতরা হলেন গুরুদাস শিকদার, তার বাড়ি ২৪ পরগনার খড়দাহ শুভাষপল্লি এলাকায়। পেশায় তিনি চালক। শঙ্কর রায়, তার বাড়িও ২৪ পরগনার খড়দাহ রহড়া এলাকায়। পেশায় তিনি খালাসি। বাদল মল্লিক, তার বাড়ি কোচবিহারের কোতয়ালীর মাঘপালা এলাকায় এবং মিনাল মন্ডল তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গীর নতুন বামনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানাযায়, কোচবিহার থেকে জলঙ্গীর উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। তবে সেখান থেকে কোথায় পাচার হতো জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীদের দুজনকে মঙ্গলবার ৫ দিনের আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *