খেলা

রঞ্জি ফাইনালে মুখোমুখি বাংলা সৌরাষ্ট্র

রঞ্জি ফাইনালে বাংলা খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। বুধবার রাজকোটে সেমিফাইনালে গুজরাতকে ৯২ রানে হারাল জয়দেব উনাদকটের দল। ম্যাচে ১০ উইকেট নিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক নিজেই। তার মধ্যে গুজরাতের দ্বিতীয় ইনিংসেই জয়দেব নিলেন সাত উইকেট।

প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র তুলেছিল ৩০৪। জবাবে গুজরাতের প্রথম ইনিংস শেষ হয় ২৫২ রানে। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র তোলে ২৭৪। ফলে, গুজরাতের সামনে জেতার লক্ষ্য দাঁড়ায় ৩২৭ রানের। পার্থিব (৯৩) ফিরতেই নামে ধস। ২২১ রানে ষষ্ঠ উইকেট পড়ে গুজরাতের। সেখান থেকে ২৩৪ রানে ইনিংস শেষ হয় গুজরাটের। পার্থিবের মতোই লড়াই ব্যর্থ চিরাগ গাঁধীরও (৯৬)। ৫৬ রানে সাত উইকেট নিয়ে অধিনায়ক উনাদকটই তফাত গড়ে দেন।

৯ মার্চ থেকে রাজকোটে ফাইনাল। ফাইনালে বাংলা পাচ্ছে ঋদ্ধিমান সাহাকে। একই ভাবে, সৌরাষ্ট্রও পেতে চলেছে চেতেশ্বর পূজারাকে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *