যখন করোনা আতঙ্কে গোটা বিশ্ববাসীর থরহরি কম্প অবস্থা। ঠিক তখনই কিছু মুষ্টিমেয় মানুষ এক প্রকার নিজেদের সুখে রাখতে ব্যস্ত। তারা কারফিউ অমান্য করে ছুটির মেজাজে মেতে উঠতে চাইছেন। ইতালির ভয়াবহ পরিস্থিতি দেখেও তারা কিছুতেই নিজেদেরকে সংযত করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ধারণা ভারতে এমনকী আর মৃত্যু হয়েছে। আরও কয়েকজন মারা গেলে তারপর না হয় আমরা সংযত হবো। কিন্তু ভারতের অবস্থাও যে সংকটজনক, তা তারা কিছুতেই বুঝতে চাইছেন না। গতকাল দেখা গিয়েছিল বর্ধমানে মাংসের দোকানে ভিড়। আর আজকে রবিবার কারফিউ জারির ছুটির দিনে নিজেদের আনন্দকে বজায় রাখতে ছুটির মেজাজে মেতে উঠতে আরামবাগের মুরগির দোকানে জমায়েত হয়েছেন মানুষজন।
এমতাবস্থায় প্রশাসন গিয়ে তাদেরকে অনুরোধ করে ছত্রভঙ্গ করেন। যদিও বা এখনও আরামবাগে কোনও আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু আরামবাগ থেকে কলকাতায় নিত্যদিনের যাতায়াত আরামবাগের বহু মানুষের। অার কলকাতায় অাক্রান্তের সংখাও বাড়ছে। সমস্ত দিক বিবেচনা করেও মানুষ গুলো কিছুতেই সংযত হবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ভারতের এরূপ পরিস্থিতিতে যখন সকলকে সংযত হওয়ার প্রয়োজন, তখনই কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেরা আনন্দে মাতাছেন। তাদের অনেকে বলছেন একপ্রকার স্বার্থান্বেষী ধনী লোকেরা গরিব মানুষদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই ভাইরাসটিকে। সাধারণ মানুষের কাছে সরকারের আবেদন, দয়া করে বাড়ির মধ্যে বন্ধ থাকুন। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন।
- বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?ভেঙে পড়ার আগে ৬২৫ ফুট উচ্চতায় ছিল বিমানটি! ওড়ার পরই… Read more: বিমান দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলটের মে ডে কল। কী এই মে ডে কল?
- বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজমেঘানিনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে আরও এক গুরুত্বপূর্ণ জল্পনা তৈরি… Read more: বিমান দুর্ঘটনায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী? চলছে খোঁজ
- আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশমেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস,… Read more: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ
- বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গনেপালের ১৮ বছর বয়সী কিশোর নিমা রিনজি শেরপা ইতিহাস সৃষ্টি… Read more: বিশ্বরেকর্ড গড়লেন নিমা রিনজি শেরপা, ১৮ বছর বয়সে জয় করলেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ
- রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগালটানটান উত্তেজনার ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল… Read more: রোনাল্ডোর হাতে কাপ, স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল
![]()
