মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ইন্সপেক্টর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন। বৃহস্পতিবার বারাকপুরে লাটবাগান এ পুলিশ কোয়াটার স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অশান্তির পর স্ত্রী তাঁর মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গেলে ওই ইন্সপেক্টর নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। প্রতিবেশীরা তাকে ব্যারাকপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী বাড়ি ফিরে শাশুড়িকে বের করে দিয়ে তালা দিয়ে দেন বলে অভিযোগ। বছর ৪৩ এর বিশ্বজিৎ দত্ত বিশ্বাস ব্যারাকপুর লাটবাগানের পুলিশ কোয়াটারে থাকতেন। ব্যারাকপুরে স্পোর্টস চলার সময় হঠাৎই গুলির শব্দ শোনা যায় পুলিশ কোয়াটার থেকে। তড়িঘড়ি প্রতিবেশীরা বিশ্বজিৎ বাবুর কোয়াটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিশ্বজিৎ বাবু।
তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে স্থানীয় বি এন বোস হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে তার আদি বাড়ি নদীয়ায়। তবে বহু বছর আগে নদীয়া থেকে তিনি দক্ষিণেশ্বরে চলে আসেন। ২০০৫ সালে পুলিশের চাকরি পান। তারপর থেকে বারাকপুরের লাটবাগান পুলিশ কোয়াটার সপরিবারে থাকতেন। আট বছর আগে বিশ্বজিৎবাবু বিয়ে করেন জয়শ্রী দত্ত বিশ্বাসকে। এটি ছিল তাঁর দ্বিতীয় বিবাহ। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে শাশুড়ির সঙ্গে প্রায়ই বউমার ঝামেলা লেগে থাকত। মায়ের সঙ্গে স্ত্রীর ঝামেলার কারণে ব্যারাকপুর তালপুকুর একটি আলাদা ফ্ল্যাট কেনেন বিশ্বজিৎবাবু। সেখানেই তাঁর মা থাকতেন। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
করোনার সংকটময় পরিস্থিতিতে আম বাঙালির মুখে মাছ তুলে দিতে উদ্যোগী হল রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। এলাকা ভিত্তিক মাছের যোগান দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন নিগমের কর্তা ও কর্মীরা। নিগমের সূত্রে জানা গেছে, টাটকা রুই, কাতলা, তেলাপিয়া ছাড়াও মৃগেল, ট্যাংরা, চিংড়ির মতো মাছও ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। নিগমের ম্যানেনজার জানান, রবিবার থেকেই প্রায় তিনশো কেজি […]
যখন বার বার শোনা যাচ্ছিল টেস্ট টেস্ট অার টেস্ট, তখনই সুখবর এনেছে পশ্চিমবঙ্গের একটি সংস্থা। জানা গেছে এবার কোভিড ১৯ টেস্ট কিট তৈরি হতে চলেছে কলকাতাতেই। কোভিড ১৯ টেস্টের কিট তৈরির নেপথ্যে এবার এক বাঙালি গবেষক। কলকাতার পাশেই একটি বেসরকারি ল্যাবে ১মে এই কিট তৈরির ছাড়পত্র মিলেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর কাছ […]
দেশে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা ২১৩।মারা গেছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ জন। বর্তমানে মোট […]