খেলা

৩-১ গোলে জিতে এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হলোএটিকে।

আইএসএল ২০২০-র ফাইনাল চ্যাম্পিয়ন হলো এটিকে।  তারা ৩-১ গোলে হারাল চেন্নাইকে। খেলার ১০ মিনিটেই  এটিকে এগিয়ে দেন হার্নান্ডেজ।হার্নান্ডেজের জন্য ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন রয় কৃষ্ণা।তাতেই হার্নান্ডেজ  প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফাইনাল জয়ের পথ তৈরি করল এটিকে।উইলিয়ামসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন এডু গার্সিয়া।

এর পর খেলায় ফেরে চেন্নাই,৬৯ মিনিটে ভালসকিস গোল করে দলকে লড়াইয়ে ফেরান।
খেলার একদম শেষের দিকে ইনজুরি টাইমের ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল ও দলের জন্য তৃতীয় গোল করে এটিকেকে ৩-১ গোলে এগিয়ে দেন হার্নান্ডেজ।৩-১ গোলে জিতে এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হলোএটিকে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *