কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এই বৈঠকের পরই রাজ্যে প্রবল ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপি তৃণমূলের গোপন আঁতাতের। মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুবরা। মুখ্যমন্ত্রী তারপর পরিষ্কার জানান আজ এনপিআর নিয়ে দিল্লিতে যে বৈঠক আছে সেই বৈঠকে তাঁর কোন আমলা যোগ দেবেন না। কিন্তু বৃহস্পতিবার মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা দিল্লী উড়ে যাওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মুখে ‘না’ বললেও মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে যেসব আমলারা দিল্লি গেছেন, তারা জনগণনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। জানা গেছে মুখ্যসচিবের সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রধান গৌতম সান্যাল, রাজ্যের জনগণনা অধিকর্তা ডঃ বিশ্বনাথ, স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব প্রিয়তু মন্ডল। তাদের বিমান টিকিটের ‘তথ্য ফাঁস’ হয়ে গিয়েছে বলে দাবি অভিযোগকারীদের। এমনকী দিল্লিতে মুখ্যসচিবকে যে গাড়ির পিকআপ করার কথা তার তথ্যও ‘ফাঁস করে’ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী উদ্দেশ্য নিয়ে তাঁরা দিল্লি যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
নবান্ন থেকেই দিল্লি যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা। বাম সহ বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী মুখে এনপিআর বিরোধিতার কথা বলছেন, বলছেন এরাজ্যে এনআরসি হতে দেবেন না আর তলে তলে বিজেপির সাথে গোপন আঁতাত করে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এই এনআরসি যে বিজেপি ও তৃণমূল এর যৌথ প্রয়াস আজ মানুষের কাছে পরিষ্কার। যদিও তৃণমূলের কোন হেভিওয়েট এই বিষয়ে এখনো মুখ খোলেননি।
কলকাতায় এ-পর্যন্ত দু’জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং সেই দু’জনই সম্প্রতি বিলেত থেকে ফিরে এসেছেন। তার জেরে শহরবাসীর মনে সম্প্রতি বিদেশফেরত নাগরিকদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, বিদেশ ঘুরে আসা নয় চিন্তা বাড়াচ্ছেন গত দু’সপ্তাহে কলকাতায় আসা ১৪ হাজার বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে অনেকে চিন, ইউরোপ বা উপসাগরীয় দেশগুলি থেকে এসেছেন। সরকারি তথ্য জানাচ্ছে, […]
প্রাথমিকভাবে পৌর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে। এপ্রিলের মাঝামাঝি, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোট ধরে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ সংশ্লিষ্ট দুই ২৪ পরগনা ও হাওড়ার, তিন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। কলকাতার ভোটের নোডাল অফিসার দক্ষিন ২৪ পরগনার জেলা শাসক।সূত্রের খবর, ১২ ই এপ্রিল এই দুই কর্পোরেশনে ভোট করতে চায় […]
এবার করোনার-হানা মুখ্যমন্ত্রীর পরিবারেই। নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অভিষেকের স্ত্রী রুজিরাও কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। শেষমেশ তাঁর করোনা পরীক্ষা […]