প্রজাতন্ত্র দিবসের সকালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লির রাজপথে যে কুচকাওয়াজের আয়োজন করা হয় তার দিকে নজর থাকে সমস্ত ভারতবাসীর পাশাপাশি সারা বিশ্বের। এবার এই কুচকাওয়াজে বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকলেও বাংলার কোন ট্যাবলো স্থান পায়নি।এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। বাংলার কোন প্রদর্শনী না থাকলেও বাংলার জন্য চমক ছিল এই অনুষ্ঠানে। গুজরাতের ট্যাবলো প্রদর্শনী শেষ হলে গঢ়বা পরিবেশন করেন সেখানকার নৃত্যশিল্পীরা। তার পরেই রাজস্থানের ট্যাবলো যাওয়ার কথা ছিল। তার মাঝখানেই হঠাৎ রবীন্দ্র সঙ্গীত বেজে ওঠে। বাউল ও সুফি বেশে ‘ভেঙে মোর ঘরের চাবি’র তালে নৃত্য পরিবেশন করে একদল ছেলেমেয়ে।
বাংলার তরফে এ দিন কোন প্রতিনিধি পাঠানো হয়নি রাজপথে। স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারই এই আয়োজন করে বলে জানা গিয়েছে। ১৬ টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো থাকলেও বাংলার ট্যাবলোকে স্থান না দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে বলে অনেকে মনে করছেন। এই নিয়ে রাজ্য সরকার দিল্লিতে চিঠিও পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে তার পরেও হঠাৎ বাংলার সংস্কৃতিকে প্রদর্শন করা হলো কেন? অনেকেই বলছেন 2021 এ বিধানসভা নির্বাচন। তাই বাংলার মানুষকে খুব বেশি চটাতে চাইলেন না কেন্দ্র সরকার। তাই বাংলার ট্যাবলো স্থান না পেলেও বাঙালি সংস্কৃতির ঠাঁই মিলেছে।
টানটান উত্তেজনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৩ বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রভোট ৷ ভোটগ্রহণ শুরু হল বেলা ১১টা থেকে ৷ আগামী বৃহস্পতিবার হবে ভোটগণনা৷ একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে হবে ভোট ৷ জানা গেছে, যাদবপুরের এই প্রথম ভোটে দাঁড়াচ্ছে এবিভিপি ৷ শেষবারের ছাত্রভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে এবিভিপি। প্রেসিডেন্সির মতো […]
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সোমবার ভারত সফরের প্রথম দিনে সাজসজ্জায় ভারতের ছোঁয়া রেখেছিলেন ফার্স্টলেডি। যদিও ঐদিন ট্রাম্প কন্যা ইভাঙ্কা কিন্তু ক্যাসুয়াল পোশাকেই ছিলেন। সফরের দ্বিতীয় দিনে অবশ্য তিনি নিজের পোশাকের ডিজাইন পরিবর্তন করলেন। নিজের পোশাকে নিয়ে এলেন ভারতীয় ঘরানার ছোঁয়া। ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের নকশা করা […]
ছৌ নৃত্যের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বধ করল তৃণমূল ছাত্র পরিষদ। এমনই প্রতীকী বদ করার দৃশ্য দেখল গোটা ধর্মতলা চত্বর। রবিবার ধর্ম তলায় তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চের সামনে পথনাটিকার সঙ্গে ছৌ নৃত্য পরিবেশন করেন ছাত্র-ছাত্রীরা। সেখানেই পুরুলিয়া থেকে আসা ছাত্রছাত্রীরা ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুরমর্দিনী পরিবেশন করেন। যদিও এদিনের মহিষাসুরমর্দিনী’র দৃশ্যপট […]