কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে হলে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদন পত্র ধর্মবিশ্বাসী প্রমান পত্র জমা দিতে হবে। শুধু তাই নয় একই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ৩১ শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনই খসড়া প্রস্তুত করেছেন। জানানো হয়েছে ওই ব্যক্তি নিজের দেশে র বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের প্রমাণ স্বরূপ কাগজপত্র দিতে হবে। তবে প্রশ্ন উঠছে যারা এক কাপড়ে দেশ ছেড়েছেন তারা কিভাবে প্রমাণ দেবেন। তবে এর কোনও সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এক্ষেত্রে অসমের জন্য তিন মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বলে এও জানানো হয়েছে।
গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন রতন টাটার প্রশংসা চলছে। রতন টাটা। এই নামটার সঙ্গে ভারতের প্রায় সকলেই পরিচিত। শুধু টাটা গ্রুপের ব্যবসার জন্য নয়, রতন টাটা খ্যাত তাঁর ব্যক্তিত্বের জন্য। রতন টাটা সব সময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এমনকি তাঁকে কঠিন পরিস্থিতিতে মন্তব্য করতেও দেখা যায়। রতন টাটা করোনা পরিস্থিতিতেও এগিয়ে এসেছেন। সাহায্যের […]
কেন্দ্রীয় বাজেটে এবার কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন। তিনি জানান চিকিৎসকের সংখ্যা বাড়লে সাধারণ মানুষ পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না। তিনি বলেন, দেশের প্রতিটি জেলাতেই মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। জেলার প্রতি হাসপাতালেই হবে মেডিক্যাল কলেজ। এছাড়াও বাংলায় যেমন ন্যায্যমূল্যের ওষুধের দোকান আছে, সারা দেশ জুড়ে এই ন্যায্য […]
আজ দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির সিংহাসনে কি এবার বিজেপি বসবে? নাকি সিংহাসন ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল? এই মুহূর্তে সারাদেশের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিজেপির চাণক্য বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগের দিনই হাওয়া অন্যখাতে বহাতে শুরু করেছেন। তিনি তার টুইটারে লেখেন নির্বাচনী প্রচারের সময় দিল্লীতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। মিথ্যে প্রতিশ্রুতি, তোষণ […]