এই মুহূর্তে কেবল রাজ্য রাজনীতি নয় দেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছেন জেডিইউ প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই নিতিশ কুমার তার দলের গুরুত্বপূর্ণ সদস্যকে বহিষ্কার করেছেন। এর মূল কারণ ক্রমাগত এনপিআর, এনআরসি বিরোধিতা। রাজনৈতিক মহল মনে করছেন কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে এর ফলে নীতিশ কুমারের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণে প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এরপরে আসরে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে কিছুদিন পরেই রাজ্যসভার নির্বাচন। সেখানে প্রশান্ত কিশোর কে রাজ্যসভার সংসদ করে পাঠাতে পারে তৃণমূল। চলতি বছরে রাজ্যে পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন। এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল এবং একটি সিপিএমের দখলে রয়েছে। বিধানসভায় বিধায়কদের সংখ্যাতত্ত্বের হিসেবে এবারও চারটি আসন নিশ্চিত তৃণমূলের।
তবে সিপিএমের একার পক্ষে রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতানোর সম্ভব নয়। কংগ্রেসের সমর্থন পেলে তবে সিপিএম তাদের একজন প্রার্থীকে জিতিয়ে নিয়ে যেতে পারবে। তৃণমূলের যে চারজন সংসদের মেয়াদ শেষ হতে চলেছে তারা হলেন মণীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং যোগেন চৌধুরী। সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েররও মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূলের মণীশ গুপ্ত আবারো প্রার্থী হতে চলেছেন বলেই তৃণমূল সূত্রের খবর। তবে আর টিকিট পাচ্ছেন না আহমেদ হাসান ইমরান এবং কেডি সিং। যোগেন চৌধুরী আর সাংসদ হতে রাজি নন তা চিঠি লিখে দলকে আগেই জানিয়ে দিয়েছেন। আর প্রশান্ত কিশোরকে যদি নিজের দলের সাংসদ করে সংসদে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে তিনি রাজনৈতিক ভাবে অনেক-কে টেক্কা দেবেন তা নিশ্চিত করেই বলা যায়।
করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৬ হয়ে গেছে। এরই মধ্যে কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলল। এবারও আক্রান্তের সঙ্গে লন্ডন যোগ পাওয়া গেল। বালিগঞ্জের বছর ২২-এর যুবক গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন বলে জানা গিয়েছে। তারপর থেকে তিনি গৃহ পর্যবেক্ষণে ছিলেন বলে দাবি। তবে […]
দুধের স্বাদ ঘোলে মেটানো। বাংলায় এই প্রবাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মদ্যপ্রেমিরা। এতদিন যারা ফরেন লিকার খেতেন এই লকডাউনের বাজারে তারাই চোলাইয়ের সঙ্গে সিএস মিশিয়ে খাচ্ছেন। আর তার ফলেই ফরেন লিকারের পাশাপাশি চোলাইয়ের কালোবাজারি শুরু হয়েছে মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে, এমনটাই অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ এই মুহূর্তে মদের দাম আকাশছোঁয়া। যে যেমন দামে পারছে […]
ক্রমশ কি আমরা যুদ্ধটা হেরে যাচ্ছি! দেশে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। চতুর্থ দফা লকডাউন এর পথে দেশ। অথচ করোনা আক্রান্তের সংখ্যা কমার কোন লক্ষনই নেই। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোজ নতুন করে তৈরি হচ্ছে রেকর্ড। যেমন শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ভারতবর্ষে অন্যান্য দিনের আক্রান্তের সংখ্যার রেকর্ড ভেঙে দিলো। ২৪ ঘণ্টায় […]