আজ দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির সিংহাসনে কি এবার বিজেপি বসবে? নাকি সিংহাসন ধরে রাখবেন অরবিন্দ কেজরিওয়াল? এই মুহূর্তে সারাদেশের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রশ্ন। কিন্তু বিজেপির চাণক্য বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগের দিনই হাওয়া অন্যখাতে বহাতে শুরু করেছেন। তিনি তার টুইটারে লেখেন নির্বাচনী প্রচারের সময় দিল্লীতে মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। মিথ্যে প্রতিশ্রুতি, তোষণ আর অরাজকতা দিয়ে ত্রস্ত দিল্লী এবার শুধু উন্নয়ন চায়। উনি বলেন, মানুষের সমর্থন দেখে এটা পরিস্কার যে ১১ ফেব্রুয়ারি ৪৫ এর বেশি আসন নিয়ে বিজেপি দিল্লীতে সরকার বানাবে।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের র্যালি দিল্লীতে নির্বাচনী আবহাওয়া পালটে দিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালির পর দিল্লীর হাওয়া বিজেপির পক্ষেই যেতে দেখা যাচ্ছে।
পূর্ব দিল্লীতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালি করেন। আর এর ঠিক পরেই দিল্লীর সমস্ত বিধানসভা এলাকাতেই ইন্টার্নাল সমীক্ষা করানো হয়। সমীক্ষার ভিত্তিতে বলা হচ্ছে যে, শাহিনবাগ, সার্জিক্যাল স্ট্রাইক, বাটলা হাউস এর মতো ইস্যু গুলোতে নরেন্দ্র মোদী যেভাবে নিজের কথা সবার সামনে রেখেছেন, সেটা মানুষের উপরে ভালো প্রভাব ফেলেছে।নরেন্দ্র মোদীর র্যালির আগে বিজেপি যতগুলো ইন্টার্নাল সমীক্ষা করিয়েছিল, সেখানে বিজেপি টক্কর দিলেও ফলাফল আম আদমি পার্টির দিকেই ঝুঁকছিল। কিন্তু প্রথমে যদি আর পরে প্রধানমন্ত্রীর র্যালির পর শেয়ানে শেয়ানে টক্কর দেখা দিয়েছে।
এবার ফলাফল বিজেপির পক্ষে দেখা যাচ্ছে।এই সমীক্ষায় অনেক আসনেই কংগ্রেসকে জিততে দেখা যাচ্ছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে ইন্টার্নাল সমীক্ষায় বিজেপির ঝুলিতে ২৭ টি আসন আসবে। আরেকদিকে আম আদমি পার্টির ঝুলিতে ২৬ এবং কংগ্রেসের ঝুলিতে আট থেকে নয়টি আসন। বাকি আসন গুলোতে বেশ জোরালো লড়াই হতে চলেছে। যদিও দেশের বেশিরভাগ সমীক্ষায় আম আদমি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকারে আসবেন বলেই দাবি করা হয়েছে। কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা সেই দাবিকে আমল দিচ্ছেন না। সবমিলিয়ে আজ ভোটের উত্তাপের মাঝেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বিজেপিকে কতটা নিশ্চিন্ত করতে পারে সেটাই এখন দেখার।
অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাই বোন বিয়ে করে তাক লাগাল। পাঞ্জাব প্রদেশের এই ঘটনায় রীতিমতো হতবাক সকলে। জানা গেছে, ছেলেটি অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছিল। সেখানেই থাকে সে। আর বোনকে সেখানে নিয়ে যাওয়ার জন্য তারা গোপনে বিয়ে করে এবং ভিসা জোগাড় করে মেয়েটিও গিয়ে অস্ট্রেলিয়া ঘুরে এসেছে। অস্ট্রেলিয়া এবং ভারতের দুটি সরকারি নথিতে তারা […]
স্ত্রীকে খুন করার অপরাধে ক্রমাগত পুলিশি হয়রানির পর জেলও খাটতে হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল ওড়িশার পাতকুয়া চাউলিয়া গ্রামের যুবক অভয় সুতার। তবে জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রীকে খুঁজে বের করার পণ করেছিলেন তার স্বামী তথা আইনের চোখে খুনি। সাত বছর ধরে নাওয়া-খাওয়া ভুলে শুরু করেন গোয়েন্দাগিরি। তবে তার এই পথ […]
গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৯৫ হাজার ৭৩৫। সেই সঙ্গেই দেশে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জনে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। দেশে এখন অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ। কেন্দ্রের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের। এখনও […]