এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল বেলুড়মঠেও। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বেলুড়মঠে প্রসাদ বিতরণ এবং মন্দিরের ভিতরে দর্শন করতে গিয়ে জমায়েত হওয়া বন্ধ করার নির্দেশ দিল বেলুড়মঠ কর্তৃপক্ষ। এমনকী মন্দিরে বসে সন্ধা অারতিও দেখতে পাবেন না দর্শকরা। জানা গেছে বিদেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জমায়েত হন বেলুড় মঠে রামকৃষ্ণদেবকে দর্শনের জন্য। সেখানে এসে দর্শনার্থীরা ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যা আরতি এবং ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রচুর মানুষ জমায়েত হন। নিত্যদিন কয়েকশো মানুষজন এই মন্দির কক্ষে সন্ধ্যা অারতি দেখার জন্য এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর সে কারণেই এই জমায়েত বন্ধ করার জন্য বেলুড়মঠে এই নির্দেশ দিয়েছে মঠ কর্তৃপক্ষ। (Image Source: Google)
এমনকী প্রেসিডেন্ট মহারাজের দর্শনও বন্ধ থাকবে। কেবলমাত্র বেলুড়মঠে নয়। আজ থেকে বেলুড় মঠের সমস্ত সংস্থা যেমন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন এবং জয়রামবাটি মাতৃমন্দির সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত মঠেই এই একই নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের এসে কেবলমাত্র ঠাকুর দর্শন করে ফিরে যেতে হবে। তবে সন্ধ্যারতি চলাকালীন কোনও দর্শনার্থী এলে বাইরে টিভি স্ক্রিনে তা দেখতে পাবেন।
মন্দিরের প্রেক্ষাগৃহে ঢোকার ছাড়পত্র মিলবে না। তবে মন্দির দর্শনের ক্ষেত্রে বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা রইল। এমনকী গেস্টহাউসগুলিতে যে সমস্ত দর্শনার্থী রয়েছেন সেই সমস্ত দর্শনার্থীদের আজকের পর বাড়ির পথে রওনা দিতে হবে। ভারতের সমস্ত মঠেই এই নির্দেশ জারি করল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়াতে প্রশাসনকে সহযোগিতা করে এই সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের ভিড় এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে আপাতত নির্দেশ দেওয়া হয়েছে ১৪ এপ্রিলের পর থেকে জমায়েত হতে পারবেন দর্শনার্থীরা। (Image Source: Google)
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
