চীনের হুয়ান প্রদেশ থেকে বর্তমানে সারা বিশ্বের ১২৪টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা। যার প্রভাব পড়েছে ভারতবর্ষেও। এদেশে ক্রমশ বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা ১০০ ছাপিয়ে গিয়েছে। কিন্তু এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও। ভাইরাসটির চরিত্র নিয়মিত বদল হওয়ার জেরেই গবেষকরা সমস্যায় পড়েছেন। তবে বিশ্বজোড়া আতঙ্কের মধ্যেই করোনার প্রতিষেধক নিয়ে আশা জাগাচ্ছেন এক বাঙালি গবেষক। জানা গিয়েছে, কানাডার একটি গবেষকদের দলে রয়েছেন বাঙালি গবেষক ডঃ অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামিত রোগ বিভাগের গবেষক এই ভারতীয় নাগরিক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। (Image Source:Google)
সাধারণ এই বিভাগ সংক্রামিত রোগ, করোনা ভাইরাসের মতো মহামারি আর বাদুড় থেকে সংক্রামিত রোগ নিয়ে গবেষণা করে। এই গবেষক দল কোভিড-১৯-এর চরিত্র অনুধাবন করতে সক্ষম হয়েছে। তাই বিশ্ববাসীর চিন্তা কমাতে খুব শীঘ্রই করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে মনে করছেন গবেষকরা। দ্রুত এর প্রতিষেধক তৈরি করা যাবে। দুজন রোগীর লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে করোনাকে ঘায়েল করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই গবেষকরা। অরিঞ্জয়বাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই সংকটের মুহূর্তে মানবজীবন রক্ষায় অবদান রাখার চেষ্টায় রয়েছি। মহামারি প্রতিরোধে উদ্যোগ নিতে পেরে গর্ভ অনুভব করছি। (Image Source:Google)
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
