দেশ

করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা দিচ্ছেন অক্ষয় কুমার

করোনা মোকাবিলায় দেশের এই জটিল পরিস্থিতিতে এগিয়ে এলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। তিনি একটি বার্তায় জানিয়েছেন, জান হ্যায় তো জাহান হ্যায়। এছাড়া তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তাঁর সঞ্চয়ের ২৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এর আগেও অক্ষয় বিভিন সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন। দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে এবারও তার অন্যথা হল না। অন্যদিকে, করোনা সংক্রমণে দেশবাসীর পাশে দাঁড়াতে আগেই প্রত্যেক সদস্যের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছে সিআরপিএফ। তাদের প্রত্যেক সদস্যের একদিনের বেতন মিলিয়ে মোট ৩৩ কোটি ৮১ লক্ষ টাকা করোনার জন্য গঠিত প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে সিআরপিএফ।

করোনা ভাইরাসের জন্য গড়ে ওঠা ত্রাণ তহবিলে সাহায্য করছেন সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনি। এছাড়া ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার একই পথে হেঁটে সচিন দিয়েছেন ৫০ লক্ষ টাকা। অন্যদিকে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও করোনা তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। তাই দেশবাসীর স্বার্থে করোনা যুদ্ধে এর আগের ঘটনা নিয়ে সচেতনতা বার্তা দিয়েছিলেন সচিন। সেই ভিডিও তিনি টুইটারে পোস্টও করেন। এবার করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সুপারস্টার অক্ষয় কুমার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *