ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গের একই অবস্থা চলছে। রাজ্যে ফের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বছর ৫৭-র ওই প্রৌঢ় ২৬ মার্চ থেকে জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওই রোগীর কোনও বিদেশযাত্রা ভিন রাজ্যের যাওয়ার কোনও যোগ পাওয়া যায়নি।
তাহলে কি তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন, সেটাই চিন্তা বাড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। এ নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। এদিকে সোমবার রাতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত মধ্যবয়সি ওই মহিলা হাওড়ার সালকিয়ার বাসিন্দা। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৪। তবে যেভাবে এদেশে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে সরকারের। এদিকে আক্রান্ত দাসপুরের যুবককে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে বলে খবর।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()
