তৃণমূলকে হঠাতে বাম কংগ্রেস জোটই আসল শক্তি। ফুরফুরা যাওয়ার পথে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফে দেখা করতে যান অধীর চৌধুরী। সাথে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ফুরফুরা যাওয়ার পথে ডানকুনিতে কর্মীদের সংবর্ধনা নেওয়ার সময় বক্তব্য রাখেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট হবেই কংগ্রেসের। এবার মানুষ সেই ধর্মনিরপেক্ষ শক্তিকেই বিকল্প হিসাবে বেছে নেবেন। এবিষয়ে কে কি বলছেন তার জবাব এখন দেব না।
অন্যদিকে জোট প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সমালোচনার জবাবে অধীরবাবুর যুক্তি “গরু-ছাগল যে কেউ যা খুশি বলতে পারেন। এর জবাব মানুষই দেবেন।
প্রেমের সম্পর্কে ভাঙ্গন। প্রেমিকার গলায় ছুরি প্রেমিকের। ঘটনায় চাঞ্চল্য হুগলির ধনেখালির কাছারিপাড়া এলাকার। কয়েক বছর আগে কাছারিপাড়ার ১ যুবতীর সাথে ঘনশ্যামপুরের আসগর মল্লিকের প্রেমের সম্পর্ক গোড়ে ওঠে।ধনেখালি শরৎ সেন্টেনারী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, প্রমিক আসগর মিলের শ্রমিকের কাজ করে। যত দিন গড়াচ্ছিল, প্রেমের সম্পর্ক আরও মধুর হচ্ছিল। কলেজের ফাঁকে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বলে […]
জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের পর আর এক কর্মোদ্যোগী আধিকারিকের বদলির নির্দেশ এসে পৌঁছালো বাঁকুড়ায়। এবার বদলি হচ্ছেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অনুপ কুমার দত্ত। তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। বিদায়ী মহকুমাশাসক মানস মণ্ডল উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর কল্যান দপ্তরের আধিকারিক হয়ে সেখানে যাচ্ছেন। শুক্রবারই নবান্ন থেকে এই নির্দেশ বাঁকুড়ায় […]
কম্পিউটার ক্লাসের জন্য টাকা বাড়ানো হলেও সেই ক্লাসই করানো হয়না। এই দাবীতেই আজ ব্যাপক উত্তেজনা ছড়ালো ভদ্রেশ্বর থানার তেলেনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে। একসময়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্র ও অভিভাবকদের বাদানুবাদ চরম আকার ধারন করে। শুরু হয় হাতাহাতি, ঘটনায় ভেঙেচুরে তছনছ হয় বিদ্যালয়ের আসবাব পত্র, টেবিল পাখার মত সরকারি সম্পত্তিও। সরকারি সাহায্যপ্রাপ্ত বয়েজ এই স্কুলের অভিভাবকদের […]