কেন্দ্রে নয়া পদক্ষেপে বিতর্কের ঝড় দেশজুড়ে। এবার নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তার জন্য কি প্রমান লাগবে আগের নাগরিকত্ব আইনে তা স্পষ্ট করা ছিল না। আর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, প্রমানপত্র হিসেবে কি কি লাগবে তা জানা গেল। সেখানে জানানো হচ্ছে ওই তিন দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে হলে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।
সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদন পত্র ধর্মবিশ্বাসী প্রমান পত্র জমা দিতে হবে। শুধু তাই নয় একই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ৩১ শে ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তার প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এমনই খসড়া প্রস্তুত করেছেন। জানানো হয়েছে ওই ব্যক্তি নিজের দেশে র বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধরনের প্রমাণ স্বরূপ কাগজপত্র দিতে হবে। তবে প্রশ্ন উঠছে যারা এক কাপড়ে দেশ ছেড়েছেন তারা কিভাবে প্রমাণ দেবেন। তবে এর কোনও সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। এক্ষেত্রে অসমের জন্য তিন মাস সময় থাকবে নাগরিকত্বের আবেদন জানানোর জন্য বলে এও জানানো হয়েছে।
কোনও কর্মীর যেন চাকরি না যায়, লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে ঘোষণার সময় বিভিন্ন সংস্থার প্রতি এমনটাই অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ এপ্রিল থেকে নন হটস্পট এরিয়ায় শর্ত সাপেক্ষে যাতায়াতের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে তৈরি হচ্ছে গাইডলাইন। এমনকী নতুন গাইডলাইনে অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া […]
ইতালির পর মৃত্যু মিছিল শুরু হয়েছে আমেরিকায়। গত কয়েকদিনে ক্রমশ মৃত্যুর হার বাড়তে থাকলেও শেষ 24 ঘন্টায় তা মারাত্মক আকার ধারণ করেছে। জানা গেছে শেষ 24 ঘন্টায় প্রায় হাজার জনের কাছাকাছি মারা গেছে এদেশে। ইতিমধ্যে দেশের মানুষকে বিপর্যয় বলে ব্যাখ্যা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমেরিকার গবেষকরা জানিয়েছেন আগামী কয়েকটা দিন দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে […]
আমফান,করোনা, অর্থনৈতিক বেহাল অবস্থা নিয়ে যখন গোটা দেশের অবস্থা ওষ্ঠাগত তখন নতুন এক সমস্যা নিয়ে হাজির পঙ্গপালের দল। ইতিমধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ধেয়ে এসেছে এই পঙ্গপালের দল। পঙ্গপাল বাহিনীর তান্ডবে ইতিমধ্যেই মধ্যেপ্রদেশে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আপাতত এই বাহিনীর গন্তব্য উত্তরপ্রদেশ ও দিল্লি। পঙ্গপাল নিয়ে আগেই ভারতকে সতর্ক করে দিয়েছিল রাষ্ট্রসংঘ। […]