পোষা কাঠবেড়ালী বাড়ির লোক ছেড়ে দেওয়ায় অভিমানের আত্মঘাতী হল তৃতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে রানাঘাটের আনুলিয়ার পুলিশ নগর এলাকায়। মৃতের নাম আকাশ বিশ্বাস(৯)। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে আকাশ বাড়িতে একটি কাঠবেড়ালী ধরে আনে। কয়েকদিন ধরেই বাড়িতে তার যত্ন নিচ্ছিল সে নিজে। সব সময় খেয়াল রাখত পোষ্য কাঠবেড়ালীটির।
কিন্তু দিন কয়েক ধরে ওই কাঠবেড়ালীটি অসুস্থ হয়ে পড়ে। তার দেহ থেকে রক্ত বের হচ্ছিল। সেই কারণে আকাশের মা সেটিকে ছেড়ে দেয়। সেই সময় অবশ্য বাড়িতে ছিল না আকাশ। সে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি ফিরে কাঠবিড়ালির ছেড়ে দেওয়ার কথা শুনে আকাশের অভিমান হয়। মা ভাত খেতে বললেও সে না খেয়ে কাউকে কিছু না বলে ছাদে নিজের খেলার ঘরে চলে যায়। ওই ঘরেই আকাশ প্রত্যেকদিন খেলা করত। তাই পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো খেলার জন্যই উপরে গিয়েছে। এরপর বেশকিছু সময় কেটে গেল আকাশ নীচে নেমে না আসায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোনও সাড়া শব্দ না পেয়ে আকাশের বাবা কার্তিক বিশ্বাস উপরে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখেন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এইটুকু বয়সে আত্মঘাতী হওয়ায় আকাশের পরিবারের লোক কার্যত হতবাক। আকাশের এক প্রতিবেশী বলেন, আকাশ পড়াশোনায় ভালো ছিল। সে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। কী কারণে এরকম ঘটে গেল আমরা ভাবতে পারছি না। আকাশের দাদু বলেন, আমাদের পরিবারের মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমি সব শিশুর মাকেই বলতে চাই, নিজেদের সন্তানদের প্রতি ভীষণভাবে সচেতন থাকতে হবে। এক মনোবিদ বলেন, এই ধরনের ঘটনা খুবই বিরল। অনেকেই বেশী আবেগপ্রবণ হয়। ওরা হয়তো ৫ মিনিট আগেও জানে না এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তাই ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া, কিছু ছুঁড়ে ফেলা প্রভৃতি প্রাথমিক লক্ষণ। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :- সালার, সুতি, জঙ্গিপুর, খড়গ্রাম, ডোমকল,বহরমপুর, মুর্শিদাবাদ থানার ডাহাপাড়ার পর এবার করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার খাজুরিয়া থেকে চার জন, ও নতুন গ্রাম থেকে চার জন করোনা আক্রান্ত হয়েছেন। ভিন রাজ্য থেকে এরা প্রত্যকেই এসেছিল।মুম্বাই থেকে এসেছিলেন । কোয়ারেন্টাইন সেন্টার এদের প্রত্যকেই রাখা হয়েছিল। এছাড়া ও ডোমকলে […]
রেশনে পণ্য সামগ্রী না পাওয়ায় সোমবার সকালে গোঘাট দু’নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে কয়েক ঘন্টা ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্লকের অন্তর্গত ৯টি পঞ্চায়েতের গ্রাহকরা রেশনের দাবিতে এদিন বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, তারা বছরের পর বছর ধরে […]
শিবঠাকুরই ধর্মরাজ রুপে পূজিত হয় কৃষ্ণনগরে।। ২০ থেকে ২৫ ঘর বাগ্দী, মালাকার সম্প্রদায়ের পুজো এই ধর্মরাজের পুজো। কৃষ্ণনগরের বাগ্দীপাড়া ও মালোপাড়ায় এই লোকায়ত পুজোর প্রচলন। বহু মানুষের সমাগম ঘটে এই মেলায়। মালোপাড়ার মানুষজন বলেন রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর প্রচলন করেন। আবার বাগ্দীপাড়ার মানুষজন বলেন তাদের কিছু বাগ্দীসম্প্রদায়ের মানুষ নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় তাদের […]