দীর্ঘদিন ধরে ‘জাল’ কেটে পালিয়ে যেতে সক্ষম হলেও, এবার আর শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল মুম্বাই বিস্ফোরণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘ডক্টর বম্ব’ জালিল আনসারি। তাকে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান থেকে সম্প্রতি ২১ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিল জালিল। বৃহস্পতিবার আচমকাই নিখোঁজ হয়ে যায় সে।
তার ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য তাকে জালে তুলতে পেরেছে পুলিশ। উত্তরপ্রদেশের কানপুরে যৌথ অভিযান চালিয়ে জালিলকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা এবং উত্তর প্রদেশের পুলিশের এসটিএফ। পুলিশ জানিয়েছে, কানপুরের একটি মসজিদ থেকে বেরোনোর পর জালিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লখনউ নিয়ে আসা হয়েছে। এটা রাজ্য পুলিশের বড় সাফল্য। গত বৃহস্পতিবার জালিসের প্যারোলের মেয়াদ শেষ হয়েছিল। এরপর তাকে ফিরতে হতো আজমির কেন্দ্রীয় সংশোধনাগারে।
কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পড়ার নাম করে মুম্বাইয়ের আগরপাড়া এলাকায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ৬৮ বছরের বৃদ্ধ। প্যারোলে থাকাকালীন রোজ আগরপাড়া থানায় এসে হাজিরা দিতে হতো তাকে। ওই দিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও থানায় আসেনি সে। পরে তার ছেলে এসে বাবার নামে নিখোঁজ ডায়েরি করে। আদতে উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলার বাসিন্দা মুম্বইয়ে থাকত। উত্তর প্রদেশ থেকে নেপাল রুট দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তার।
ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট উত্তর ত্রিপুরা:- করোনা আতঙ্কের মধ্যে বহি রাজ্যে অবস্থানরত ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। আজ ২৩৭ জন ছাত্র-ছাত্রী রাজস্থানের কোটা থেকে রাজ্যে আছে। তাদের সাথে তাদের অভিভাবক , সিকিউরিটি গার্ড ও চালক মিলিয়ে প্রায় ২৬০ জনের মতো হবে। আজ সকালে তারা চুরাইবাড়ি […]
আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশে সমস্ত যাত্রীবাহী ট্রেনের রিজার্ভেশন বাতিল করল রেল। মেল, এক্সপ্রেস, সাবার্বানসহ সমস্ত ট্রেনের টিকিটই এর আওতায় পড়বে। যার ফলে বন্ধ থাকবে সাধারণ যাত্রীবাহী রেল পরিষেবা। বৃহস্পতিবার সকালেই বিবৃতি দিয়ে জানাল রেল। রেলমন্ত্রক সূত্রে খবর, ওই সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, তাদের সকলের টাকা ফেরত দেওয়া হবে। এই […]
কয়েকদিন ধরেই নিজের দলের গাইডলাইনের বাইরে গিয়ে বেশ কিছু মন্তব্য করছিলেন নেতাজি পৌত্র তথা বিজেপির অন্যতম সহ-সভাপতি চন্দ্রকুমার বসু। এ বছরও নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা না করে কেন্দ্রের মোদি সরকার একটি মারাত্মক ভুল করল বলে মনে করেন চন্দ্রবাবু। বৃহস্পতিবার সুভাষচন্দ্রের ১২৪ তম জন্মদিন উপলক্ষে নিজের তৈরি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি সহ বিভিন্ন সংগঠনের […]