নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হলো জিস্যাট-৩০ নামের উচ্চক্ষমতাসম্পন্ন কমিউনিকেশন স্যাটেলাইট। ইতিমধ্যেই নির্দিষ্ট কক্ষপথে চক্কর কাটতে শুরু করেছে এটি। শুক্রবার ভোররাতে দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্ব উপকূল অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত কউরৌয়ের আরিয়ানা লঞ্চ কমপ্লেক্স থেকে আরিয়ানা-৫ রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। গোটা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে টুইট করে জানিয়েছেন ইসরো। এদিকে মূল রকেট থেকে জিসার্ট-৩০ বিচ্ছিন্ন হতেই এটির নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় কর্নাটকের হাসানে অবস্থিত ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি।
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সেখানকার আধিকারিকরা জানিয়েছেন, স্যাটেলাইটটি একদম ঠিকঠাক আছে। খুব শীঘ্রই এটি কাজ করা শুরু করবে। এই স্যাটেলাইট এর সফল উৎক্ষেপণ এর ফলে টেলিভিশন, টেলিকমিউনিকেশন এবং সম্প্রচারের ক্ষেত্রে আরও উন্নত ও আধুনিক মানের পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে, এশিয়ার বিভিন্ন দেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে কার্যকরী হবে এই স্যাটেলাইট। টানা ১৫ বছর এর পরিষেবা পাওয়া যাবে। এতদিন কমিউনিকেশন স্যাটেলাইট ইনসার্ট-৪ এ এই কাজ হতো।
পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথ। অনেকের ধারণা, কংগ্রেসের পক্ষে সরকার ধরে রাখা প্রায় অসম্ভব তা থেকেই হার এড়াতেই এই সিদ্ধান্ত।দুপুরে মধ্যপ্রদেশের রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দেওয়ার কথা বললেন। এদিকে খবর পাওয়া গিয়েছে বিজেপির এক বিধায়ক পদত্যাগ করেছেন। শরদ কুমার নামে ওই বিজেপি বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ। আলাদা করে সেহোরে আজ আলোচনায় বসেছে […]
ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। এবার বাংলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। এদিকে দেশে রোজই গড়ে ১০০জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ। এদিকে […]
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৫ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমিত এলাকাগুলিতে কঠোরভাবে লকডাউন মেনে চলার নির্দেশ দেওয়া হলেও থোড়াই কেয়ার করছেন সাধারণ মানুষ। যদিও এই অসচেতনতার মাশুল দিতে হচ্ছে অনেকেই। সামাজিক দূরত্ব না মেনে মেলামেশা করার কারণে করো নাই আক্রান্ত হয়ে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্তে। তেমনই এক ঘটনা দেখা গেল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। তাসের আসর থেকে […]