মাফলার মেন কেজরিওয়ালের শপথে কেবল হেভিওয়েটরা নয়, উপস্থিত থাকবেন শিক্ষক, ঝাড়ুদার, ড্রাইভারের মতো আম আদমিরা। আজ রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণীর ৫০ জন প্রতিনিধিকে। শিক্ষক, চিকিৎসক, ঝাড়ুদার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, সেনা, দমকল, পুলিশ কর্মীদের পরিবার সহ সর্বস্তরের মানুষ রয়েছেন আমন্ত্রিতদের এই তালিকায়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কেজরিওয়ালের সঙ্গে একই মঞ্চে থাকবেন তাঁরা। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, যারা গত পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীকে রাজ্য চালাতে সাহায্য করেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি মূলত তাঁরাই। সমাজের বিভিন্ন স্তরের ৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৫ বছর ধরে দিল্লির উন্নয়নে যারা সাহায্য করেছেন, তাঁরাই আমাদের সঙ্গে থাকবেন। এদিকে শপথ গ্রহণের আগের দিন সমস্ত আপের সমস্ত মন্ত্রীদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে আলোচ্য বিষয় ছিল আগামী তিন মাসের উন্নয়নের রোডম্যাপ তৈরি করা। দিল্লি কে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তোলাই যে এবার কেজরিওয়ালের মূল লক্ষ্য তা এদিনের আলোচনাতেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
এখনও পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড যেদিকে যাচ্ছে, তাতে একপ্রকার বলায় যায়, যে এক্সিট পোল হুবহু মিলতে চলেছে দিল্লিতে। যে কটি সংস্থা এক্সিট পোল করেছিল, তাদের প্রত্যেকেই পূর্বাভাস দিয়েছে যে ফের দিল্লির সিংহাসনে বসছেন কেজরিওয়াল। অর্থাৎ দিল্লি জয়ের স্বপ্ন ‘আধুরা’ থেকে যাবে মোদি-অমিত শাহের। সকাল থেকেই ভোট গণনার শুরুতেই পঞ্চাশটিরও বেশি আসনে এগিয়ে রয়েছে […]
ভারতে করোনা আক্রান্ত হয়ে পঞ্চম মৃত্যু হল। তবে এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব বিদেশি পর্যটকের। ৬৯ বছরের ইতালীয় পর্যটক রাজস্থানের জয়পুর মারা গেলেন। সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলেছে। প্রতি ক্ষেত্রে বিদেশ থেকে এসেছেন তাঁরাই অাক্রান্ত হচ্ছেন। বিদেশ থাকতেন বাড়ি ফিরেছেন, অথবা বিদেশে কোনও কাজে গিয়েছিলেন, এমন কোনও ব্যক্তির সংস্পর্শে এসেই করোনা আক্রান্ত বাড়ছে […]
লকডাউন পিরিয়ডে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মার্কিন সংস্থার একটি অ্যাপ জুম ভিডিও অ্যাপ। গৃহবন্দি মানুষের মধ্যে এই অ্যাপ ডাউনলোড করার প্রবণতা গত এক মাসে ব্যাপক হারে বেড়েছে। গুপ গ্রুপ ভিডিও কলিং বা কোনও সরকারি কনফারেন্স মিটিং অথবা স্কুল-কলেজের অনলাইন টিচিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে জুম অ্যাপটিকে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে […]