প্রজাতন্ত্র দিবসের সকালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লির রাজপথে যে কুচকাওয়াজের আয়োজন করা হয় তার দিকে নজর থাকে সমস্ত ভারতবাসীর পাশাপাশি সারা বিশ্বের। এবার এই কুচকাওয়াজে বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকলেও বাংলার কোন ট্যাবলো স্থান পায়নি।এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। বাংলার কোন প্রদর্শনী না থাকলেও বাংলার জন্য চমক ছিল এই অনুষ্ঠানে। গুজরাতের ট্যাবলো প্রদর্শনী শেষ হলে গঢ়বা পরিবেশন করেন সেখানকার নৃত্যশিল্পীরা। তার পরেই রাজস্থানের ট্যাবলো যাওয়ার কথা ছিল। তার মাঝখানেই হঠাৎ রবীন্দ্র সঙ্গীত বেজে ওঠে। বাউল ও সুফি বেশে ‘ভেঙে মোর ঘরের চাবি’র তালে নৃত্য পরিবেশন করে একদল ছেলেমেয়ে।
বাংলার তরফে এ দিন কোন প্রতিনিধি পাঠানো হয়নি রাজপথে। স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারই এই আয়োজন করে বলে জানা গিয়েছে। ১৬ টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো থাকলেও বাংলার ট্যাবলোকে স্থান না দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে বলে অনেকে মনে করছেন। এই নিয়ে রাজ্য সরকার দিল্লিতে চিঠিও পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে তার পরেও হঠাৎ বাংলার সংস্কৃতিকে প্রদর্শন করা হলো কেন? অনেকেই বলছেন 2021 এ বিধানসভা নির্বাচন। তাই বাংলার মানুষকে খুব বেশি চটাতে চাইলেন না কেন্দ্র সরকার। তাই বাংলার ট্যাবলো স্থান না পেলেও বাঙালি সংস্কৃতির ঠাঁই মিলেছে।
লাগাতার কর্মবিরতিতে নেমেছেন সরকারি পলিটেকনিক কলেজের চ্যুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। এরফলে অধিকাংশ পলিটেকনিক কলেজের যেমন জয়পুর, হিলি, রঘুনাথপুর, তেহট্ট, গয়েশপুর, মেদিনীপুর সদর, ঘাটাল, রানাঘাট ইত্যাদি পঠনপাঠন প্রায় বন্ধ। তাদের দাবি ১) চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল FT/0/5P-04/2018(part-1) এবং ET/0/5P-04/2018(part-2) অর্থমন্ত্রকের অনুমোদন সাপেক্ষে রূপায়নের প্রয়োজন। ২)আগস্ট ২০১৯ থেকে বেতন না পাওয়া […]
কেরল, রাজস্থান, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গেও সর্বসম্মতিক্রমে বিধানসভায় গৃহীত হয় সংশোধিত নাগরিকত্ব আইন- বিরোধী প্রস্তাব। বিধানসভার সওয়ালে বাম ও কংগ্রেস বিধায়করাও এক জোট হয়ে নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবে সায় দেয়। তবে সায় দিলেও ভোটাভুটিতে অংশ নেননি বিধায়করা। বামপন্থী এবং কংগ্রেস বিধায়করা কিছু সংশোধনী আনার প্রস্তাব দেয় এই প্রস্তাবে। এই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি। উল্লেখ্য, উত্তরবঙ্গ […]
প্রাথমিকভাবে পৌর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে। এপ্রিলের মাঝামাঝি, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোট ধরে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ সংশ্লিষ্ট দুই ২৪ পরগনা ও হাওড়ার, তিন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। কলকাতার ভোটের নোডাল অফিসার দক্ষিন ২৪ পরগনার জেলা শাসক।সূত্রের খবর, ১২ ই এপ্রিল এই দুই কর্পোরেশনে ভোট করতে চায় […]