জেলা

করোনার আবহেই ডাইরিয়ায় আক্রান্ত প্রায় ২০০

করোনা’ আবহের মধ্যেই বাঁকুড়া শহরে ডাইরিয়ার প্রকোপ। শহরের
রামপুর-মনোহরতলা এলাকায় ডাইরিয়াতে ২০০ বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে
খবর । আর এর জেরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য
দপ্তরের এক প্রতিনিধি দল রামপুর-মনোহরতলায় পৌঁছে স্থানীয় একটি কমিউনিটি
হলে আক্রান্তদের চিকিৎসার কাজ শুরু করেছেন। গুরুতর অসুস্থদের মধ্যে
বেশকয়েকজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো
হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ওই এলাকার ধারাবাহিক রীতি মেনে বৈশাখ সংক্রান্তিতে ঠাকুরের প্রসাদ হিসেবে ছোলা, মুড়ি ও শসা বিতরণ করা হয়।
এলাকার মানুষের ধারণা, সেই প্রসাদ থেকেই কোনও কারণে এই ধরণের উপসর্গের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল থেকে এলাকার কয়েক জনের পেট ব্যাথা, বমি, জ্বর ও
পাইখানা এই উপসর্গ দেখা দেয়। পরে সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে বাড়তে প্রায়
দু’শোতে পৌঁছায়। এদিন সকালেই ওই এলাকায় পৌঁছায় স্বাস্থ্য দফতরের একটি
প্রতিনিধি দল। ঘটনাস্থলে পৌঁছে যান বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল
সোরেন, বিধায়ক সম্পা দরিপা ও পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। প্রাথমিক ভাবে
স্বাস্থ্য দফতরের অনুমান খাবারে বিষক্রিয়ার কারনেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা বাপি মালাকার, বুনি দাসরা বলেন, খাবারের বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে বেসরকারী নার্সিং হোমেও ভর্তি হয়েছেন।

বিধায়ক সম্পা দরিপা বলেন, চার জন হাসপাতালে ভর্তি। ২৫০ জনের এখানেই চিকিৎসা চলছে। সেরকম পরিস্থিতি হলে বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন বলেন, খাবারে বিষক্রিয়াজনিত কারণেও এই ঘটনা ঘটতে পারে। সেকারণেই ওই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *