এই মুহূর্তে কেবল রাজ্য রাজনীতি নয় দেশে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছেন জেডিইউ প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই নিতিশ কুমার তার দলের গুরুত্বপূর্ণ সদস্যকে বহিষ্কার করেছেন। এর মূল কারণ ক্রমাগত এনপিআর, এনআরসি বিরোধিতা। রাজনৈতিক মহল মনে করছেন কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে এর ফলে নীতিশ কুমারের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণে প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। এরপরে আসরে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে কিছুদিন পরেই রাজ্যসভার নির্বাচন। সেখানে প্রশান্ত কিশোর কে রাজ্যসভার সংসদ করে পাঠাতে পারে তৃণমূল। চলতি বছরে রাজ্যে পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন। এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল এবং একটি সিপিএমের দখলে রয়েছে। বিধানসভায় বিধায়কদের সংখ্যাতত্ত্বের হিসেবে এবারও চারটি আসন নিশ্চিত তৃণমূলের।
তবে সিপিএমের একার পক্ষে রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতানোর সম্ভব নয়। কংগ্রেসের সমর্থন পেলে তবে সিপিএম তাদের একজন প্রার্থীকে জিতিয়ে নিয়ে যেতে পারবে। তৃণমূলের যে চারজন সংসদের মেয়াদ শেষ হতে চলেছে তারা হলেন মণীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং যোগেন চৌধুরী। সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েররও মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূলের মণীশ গুপ্ত আবারো প্রার্থী হতে চলেছেন বলেই তৃণমূল সূত্রের খবর। তবে আর টিকিট পাচ্ছেন না আহমেদ হাসান ইমরান এবং কেডি সিং। যোগেন চৌধুরী আর সাংসদ হতে রাজি নন তা চিঠি লিখে দলকে আগেই জানিয়ে দিয়েছেন। আর প্রশান্ত কিশোরকে যদি নিজের দলের সাংসদ করে সংসদে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে তিনি রাজনৈতিক ভাবে অনেক-কে টেক্কা দেবেন তা নিশ্চিত করেই বলা যায়।
কয়েকদিন শরতের শুভ্র আকাশ থাকলেও ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। যার জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। প্রতিটি জায়গাতেই হালকা […]
রবিবাসরীয় সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন বারাসাত পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্ত ভট্টাচার্য। পাশাপাশি মৃত্যু হয়েছে আরও একজনের বলে খবর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ আরামবাগে একটি ব্যক্তিগত অনুষ্ঠান সেরে বোলেরো গাড়িতে করে বারাসাতে ফিরছিলেন প্রদীপ্ত ভট্টাচার্য্যসহ পরিবারের বেশ কয়েকজন। হঠাৎই শিয়াখালা দেশমুখ […]
এ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এক বছরেরও বেশি সময় হাতে রয়েছে। কিন্তু রাজ্যে শিয়রে পুরভোট। তাই সে কথা মাথায় রেখে এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরভোটের আগে বস্তিবাসীর মন জয়ে উদ্যোগী হয়েছে তৃণমূল। মহানগরে বসবাসকারী বস্তিবাসীদের জন্য বাংলার বাড়ি প্রকল্পের শহরের বিভিন্ন প্রান্তে আবাসন নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। কোথাও […]