অরূপ ঘোষ, ঝাড়গ্রাম :- বর্তমান পরিস্থিতি তে দাঁড়িয়ে সারা দেশজুড়ে প্রায় সমস্ত শিক্ষাঙ্গনে রাজনৈতিক কূটকচালি আর কলেজ , বিশ্ববিদ্যালয় গুলি তে মারপিট হানাহানির ফলে শিক্ষার মন্দিরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদে এবার ঝাড়গ্রাম শহরে সরস্বতী পুজোয় থিম ভাবনায় উঠে এলো বাকরুদ্ধ বাগদেবী,এই থিমের প্রেক্ষহাপট করা হয়েছে বর্তমানে বিদ্যালয়, কলেজ গুলিতে যে পরিস্তিতি চলছে তারসাথে বাগদেবীর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছেনা। কারণ বাগ দেবী কে আমার সবাই শিক্ষার দেবী রূপে পূজিত করে আসছি,আর তারই মন্দিরে ঘটে চলেছে একের পর ঘটনা।যার সাথে শিক্ষা লাভের কোনও মিল নেই। যার কারণে সয়ং সরস্বতী ঠাকুর বাকরুদ্ধ। তাই ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এবারে সরস্বতী পুজোর থিম বাকরুদ্ধ বাগদেবী।
বাকরুদ্ধ বাগদেবী এই থিম ভাবনার মাধ্যমে শিক্ষাঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়েছে। এবারে সরস্বতী পুজো কমিটির চিন্তা ভাবনায় উঠে এসেছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাও, বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন শিক্ষাঙ্গনে রাজনৈতিক উত্তাপ এবং মনীষীদের মূর্তি ভাঙার প্রতিবাদ জানানো হয়েছে এই মণ্ডপে । শুধু শিক্ষাঙ্গন নয় সঙ্গীতেও ভারতীয় সংস্কৃতিকে ভুলে গিয়ে ডিজের শব্দে উত্তাল গান বাজনার প্রতিবাদ জানানো হয়েছে এই থিমের মাধ্যমে। আজকাল পড়ুয়াদের ফ্রী বইয়ের দিকে ঝোঁক নেই কিন্ত ফ্রি ওয়াইফাই এ লম্বা লাইন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই দৃশ্য।সম্পূর্ণ মণ্ডপ টি তৈরি করেছে সায়নী ব্যানার্জি,চন্দ্রানী ব্যানার্জি ,সোমনাথ দাস,জয়শ্রী মাহাত সাগর গুই রা, নিজেরাই তৈরি করেছে তাদের পুজো মণ্ডপ।পুজো ছাড়াও সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে ঝাড়গ্রাম কদমকানন ইউনাইটেড ক্লাব ।
এ বছর তাদের সরস্বতী পুজোর মণ্ডপ থেকে প্রায় ১০০ জন দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্র দান কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ক্লাব সূত্রে।।এই রকম উদ্যোগ এই প্রথম নয়।এর আগেও এই পুজো মন্ডপের মধ্য দিয়ে সমাজে কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদে থিম ভাবনার মাধ্যমে একটি সচেতনতা মূলক প্রচার করেছিল ক্লাব কর্তিপক্ষ।।ঝাড়গ্রাম কদম কানন সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির সম্পাদকও সভাপতি প্রতিম মৈত্র ও দেবজ্যোতি ব্যানার্জি বলেন প্রতি বছর আমরা সরস্বতী পুজোর মণ্ডপ থেকে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দিতে চাই। বিগত বছরগুলোর মতো এ বছরও আমরা সেই কাজ করেছি।
পড়াশুনার জন্য মায়ের বকাবকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেনীর ছাত্র। মৃত ওই ছাত্রের নাম সূর্য্যদীপ সরকার(১৪)। সূর্য্যদীপের বাড়ি চুঁচুড়া থানার ধরমপুর তাঁতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের শেষ দিন রাতে পাড়ার বন্ধুর জন্মদিনে গিয়েছিলো চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সূর্য্যদীপ। আজ সকালেও সে পড়তে না বসায় তাঁর মা তাঁকে বাকাবকি করে। এরপর […]
এক গ্রামীণ ডাক সেবকের করোনা সংক্রমণ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। গ্রামীণ ডাক সেবকদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে এসে ওই যুবক বাঁকুড়া শহরের কালীতলা এলাকার একটি লজে থাকছিলেন। সেখান থেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক গত ২৯ এপ্রিল উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরে যান। তারপরই বাড়িতে পৌঁছে তার সংক্রমণ ধরা পড়ে। বুধবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা প্রশাসনের কাছে […]
করোনা ঠেকাতে নিজেদের গ্রামে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে গ্রামের প্রবেশ পথ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিলেন গ্রামবাসীরা। এভাবেই ভিলেজ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিল হুগলি জেলার মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাটপুর গ্রামের যুবকরা। জানা গেছে, এই গ্রামে প্রায় হাজার দুয়েক মানুষের বাস। এর আগে প্রবাসী গ্রামবাসীদের মেডিকেল পরীক্ষা করিয়ে তবেই গ্রামে ঢোকার ফতোয়া ঢ্যাঁড়রা পিটিয়ে প্রচার […]