নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হলো জিস্যাট-৩০ নামের উচ্চক্ষমতাসম্পন্ন কমিউনিকেশন স্যাটেলাইট। ইতিমধ্যেই নির্দিষ্ট কক্ষপথে চক্কর কাটতে শুরু করেছে এটি। শুক্রবার ভোররাতে দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্ব উপকূল অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত কউরৌয়ের আরিয়ানা লঞ্চ কমপ্লেক্স থেকে আরিয়ানা-৫ রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। গোটা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে টুইট করে জানিয়েছেন ইসরো। এদিকে মূল রকেট থেকে জিসার্ট-৩০ বিচ্ছিন্ন হতেই এটির নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় কর্নাটকের হাসানে অবস্থিত ইসরোর মাস্টার কন্ট্রোল ফেসিলিটি।
প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সেখানকার আধিকারিকরা জানিয়েছেন, স্যাটেলাইটটি একদম ঠিকঠাক আছে। খুব শীঘ্রই এটি কাজ করা শুরু করবে। এই স্যাটেলাইট এর সফল উৎক্ষেপণ এর ফলে টেলিভিশন, টেলিকমিউনিকেশন এবং সম্প্রচারের ক্ষেত্রে আরও উন্নত ও আধুনিক মানের পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে ইসরো জানিয়েছে, ভারতীয় উপমহাদেশে, এশিয়ার বিভিন্ন দেশ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে কার্যকরী হবে এই স্যাটেলাইট। টানা ১৫ বছর এর পরিষেবা পাওয়া যাবে। এতদিন কমিউনিকেশন স্যাটেলাইট ইনসার্ট-৪ এ এই কাজ হতো।
আইনিভাবে গর্ভপাতের সময়সীমা ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৭১ সালের মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন অনুযায়ী ২০ সপ্তাহ পেরোলেই গর্ভপাত নিষিদ্ধ ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সময়সীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা ছাড়পত্র পাওয়ার পর প্রস্তাবিত ‘এমটিপি সংশোধনী বিল ২০২০’ আসন্ন বাজেট অধিবেশনে পেশ করা হবে। তবে শুধুমাত্র ধর্ষিতা, নাবালিকা ও বিশেষভাবে […]
বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে করোনা। যার প্রভাব প্রবলভাবেই এসে পড়েছে ভারতবর্ষেও। এই করোনার তাণ্ডব মোকাবিলায় এখন একটাই প্রতিষেধক, তা হল গৃহবন্দি থাকা। মানুষকে গৃহবন্দি রাখতে দেশজুড়ে লকডাউন চলছে। লক ডাউন এর সময় মোবাইলের গ্রাহকরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তার জন্য নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য প্রিপেইড গ্রাহকদের ভ্যালিডিটির মেয়াদ […]
আপনার গচ্ছিত টাকা ব্যাংকে আছে এবং এই লকডাউন পরিস্থিতিতেও ব্যাংক খোলা। কাজেই এতদিন পর্যন্ত আপনি ইচ্ছে মত ব্যাংকে গিয়ে আপনার গচ্ছিত টাকা তুলেছেন। কিন্তু দেশে করোনা সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ার জেরে সোমবার থেকে আর তেমনটি হচ্ছে না। আপনি আপনার ইচ্ছে মত সময়ে বা ইচ্ছেমতো দিনে গিয়ে আর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। এমনটাই জানিয়েছে […]