ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।গোমতী জেলা:-ককবরক নাটক, ককবরক দেশাত্মবোধক গান এবং ককবরক বাউল সঙ্গীত সহ অনবদ্য সাহিত্য চর্চার জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কারে মনোনীত হলেন বেণী চন্দ্র জমাতিয়া। তার বয়স ৯৫ বছর। বাড়ী গোমতী জেলার উদয়পুর মহকুমার মহারানী হাতী ছড়ার প্রত্যন্ত উপজাতি জনপদ এলাকায়। তার এই প্রাপ্তিতে পরিবার পরিজন সহ গোটা এলাকা খুশির আবহে অম্লান হতে দেখা যায়। জীবনের শেষ লগ্নে এসে এত বড় প্রাপ্তিতে চোখের জল ধরে রাখতে পারলেন না বেণী চন্দ্র জমাতিয়া। কথা বলতে গিয়ে বেশ কয়েক বার কেঁদেছেন তিনি। অবাক বিষয় হল যে মানুষটি কোন দিন স্কুলে যান নি কি করে এত গুনের অধিকারী হতে পারলেন? তিনি জানিয়েছেন ছয় বছর বয়সে কাকড়াবনের করিম মিয়ার কাছে বছর দুয়েকের মত বাংলা এবং ইংরেজি শিখেছেন। আর কোন দিন পড়াশোনা করেননি।
এই সামান্য অভিজ্ঞতাকে হাতিয়ার করেই সংগ্রামে অবতীর্ণ হন বেণী। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু। পেশায় কৃষক বেণী বাবু একের পর এক ককবরক দেশাত্মবোধক সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত, ককবরক নাটক সহ সাহিত্য চর্চায় এবং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের জীবন কাহিনি লেখা শুরু করেন। তার লেখা অনেক বই এর সন্ধান পাওয়া যায় তার বাড়িতে গিয়ে। অথচ তার বই কোন বই মেলা, কোন প্রকাশণীতে কিংবা কোন বই এর দোকানে দেখা যায় নি। তার এই অনবদ্য অবদানের ইতিহাস ভারত সরকারের নজরে আনেন দিল্লীতে সাইকোলজির প্রফেসর হিসাবে কর্মরত তার নাতনি অর্চনা জমাতিয়া। তখনও বিন্দু পরিমাণ আশা করেননি ভারত সরকার কর্তৃক এত বড় পুরস্কারে তিনি মনোনীত হবেন। প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই খবর শুনতেই পরিবারের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু করে। দিল্লীতে গিয়ে নিজের হাতে পুরস্কার নেওয়ার মত সক্ষমতা হারিয়ে ফেলেছেন বেণী বাবু। তার নাতনি অর্চনা তার হয়ে পুরস্কার গ্রহণ করবেন এতেই তিনি আবেগে আপ্লুত।
তার বাড়িতে গিয়ে আজ জানা যায় যখন যে কাগজ কিংবা বই তিনি সামনে পেতেন সেটাই তিনি পড়তেন। ১৯৯০ সালে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে শিক্ষা মূলক ভ্রমনে কেরালা গিয়েছিলেন বেণী বাবু। বর্তমানে তিনি তার ছোট কন্যা পূর্ণীনি জমাতিয়ার কাছে থাকেন। ওনার চার ছেলে পাঁচ মেয়ে। তার মধ্যে এক ছেলে এক মেয়ে মারা গেছেন। বাকিরা কর্ম সূত্রে বিভিন্ন জায়গায় আছেন। বাবার এই প্রাপ্তির খবর পেয়ে সবাই বাবার কাছে ছুটে আসতে শুরু করেছেন। তার নাতনি কুলুঙ্তি জানায় দাদুর এই প্রাপ্তি রাজ্যের যুব সমাজকে অনেক অনুপ্রাণিত করবে। এই প্রাপ্তি রাজ্যের গর্ব বলে মনে করেন।
২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৬৮ টি ট্রেন বাতিল করা হল করোনার কারণে। করোনা যে ভাবে থাবা বসাচ্ছে তাতে অাটকাতে হবে এই সংক্রমণ। অার তাই বিশেষ সতর্কতা নিচ্ছে সরকার। করোনা অাটকাতেই বাতিল করা হলো এই ট্রেনগুলি। দেশেরর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা। তাতে করে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ যাতায়াত করলে বাড়তে […]
করোনা হটস্পট হিসাবেও চিহ্নিত করা হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে ধর্মীয় সমাবেশ হয়ে গেল বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের কালবুর্গিতে! যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক । প্রসঙ্গত, লকডাউন চলাকালীন ধর্মীয় সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কর্নাটকের কালবুর্গি এলাকাইয় দেখা গেল নিয়মভঙ্গের ভয়াঙ্কর ছবি। লকডাউন উপেক্ষা করেই […]
শেষ ৮ দিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই অনুমান করেছিল ঘোষণার পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা কোনভাবেই বৃদ্ধি পাবে না। কিন্তু বাস্তব পরিস্থিতি হয়েছিল সম্পূর্ণ উল্টো। ঘোষণার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে দিয়েছিল আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন যদি লকডাউন […]