নাতির বিয়ের পরের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ঠাকুমা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায়। মৃতার নাম সাদেকা বেগম। বাড়ি ওই এলাকাতেই। আরামবাগ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে সাদেকা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার তার এক নাতির বিয়ে হয়। শনিবার সকালে প্রাতঃভ্রমণ বের হন সাদেকা বেগম। তারপরে ফাঁকা জায়গায় জঙ্গলের মাঝে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্বাভাবিকভাবে পরিবারের এক প্রবীণ মানুষের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এল পরিবারে। পাশাপাশি বিয়ে ঘরের আনন্দ মুহুর্তের মধ্যে বিষাদে পরিণত হল। তবে কি কারণে আত্মঘাতীর সিদ্ধান্ত নিলেন সাদেকা বেগম তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকজন।
সিঁথিতে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি। পুলিশি হেফাজতে মৃত্যু রাজকুমার সাউ নামে এক ব্যক্তির। বিজেপির দাবী মৃত ব্যক্তি রাজকুমার সাউ বিজেপি নেতা। সিঁথির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনার কারণে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বাগবাজার থানার সামনে বলে জানা যাচ্ছে ।মৃত ব্যক্তি তাদের নেতা বলে দাবি বিজেপির। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে বিজেপির। যদিও বা ময়নাতদন্তের পর এই সমস্ত বিষয় জানা […]
দুঃস্থ শিশুদের উদ্দেশে ১০০ টাকা দান করলেন এক ভিখারিনি প্রৌঢ়া। পথেঘাটে ভিক্ষা করে কোনওরকমে পেট চালান ভিখারিনি বকুলদেবী। ১০০ টাকা তিনি ভিক্ষা করে জমিয়েছেন। আর সেই টাকা দুস্থদের জন্য ব্যয় করলেন। তিনি বোঝেন না লকডাউনের অর্থ কি। কিই বা মারণ করোনা ভাইরাস। । ভিখারিনি হয়েও সেই দিনের শেষ সম্বলটুকু তিনি পথশিশুদের জন্য তুলে দিলেন মেডিক্যাল […]
উত্তর দিনাজপুরের জেলা শাসককে মমতা ব্যানার্জি বেশকিছু নির্দেশিকা দিলেন। পাশাপাশি পুলিশ সুপাররের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে। তিনি পুলিশ-প্রশাসনের তৎপরতা নিয়ে কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেন.। মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ইসলামাবাদে ২০০ মানুষ ঢুকে যাওয়ার ইস্যুতে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে একপ্রকার ধমক দিলেন। পুলিশ সুপার জানান নাকা চেকিং চলাকালীন গোপন পথে ওই ২০০ জন মানুষ এলাকায় ঢুকে […]