অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনের(আরকম) টাওয়ার ও ফাইবার সম্পত্তি কেনার দোরগোড়ায় মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কারণ আরকমের দেউলিয়া নিষ্পত্তি পরিকল্পনা অনুমোদন করেছে লিডার ভারতীয় স্টেট ব্যাংক। আরকমের শাখা সংস্থা রিলায়েন্স ইনফ্রাট্রেলের হাতে থাকা টেলিকম টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে দরপত্র দিয়েছে জিও। অন্যদিকে ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি আরকমের স্পেক্ট্রাম, রিয়েল এস্টেট, এন্টারপ্রাইজ ও ডেটা সেন্টার ব্যবসা কেনার জন্য দরপত্র জমা দিয়েছে। আরকমের বিরুদ্ধে গত বছরের ১৮ জুন থেকে দেউলিয়া প্রক্রিয়া চলছে।
আগেই জিও এবং ইউভিএআরসিকে আরকমের বিভিন্ন সম্পত্তির জন্য সর্বোচ্চ দরপত্র প্রদানকারী হিসেবে ঘোষণা করেছিল আরকমের পাওনাদার ব্যাঙ্কগুলির কমিটি। টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে জিও ৪,৭০০ কোটি টাকা দর দিয়েছে। অন্যদিকে আর বাকি সম্পত্তি কিনতে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার দরপত্র দিয়েছে ইউভিএআরসি। চলতি মাসের ১০ তারিখের মধ্যে আরকমের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অনিল আম্বানির সম্পত্তি কিনে নেওয়া মুকেশ আম্বানির কাছে শুধু সময়ের অপেক্ষা।
করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য। সংক্রমণ এড়াতে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছিল আগেই। রবিবার ভোর ৪টে থেকে রাত দশটা পর্যন্ত কোন মেল ট্রেন চলবে না বলেও জানায় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বিশেষভাবে আবেদন জানিয়েছিল, সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া ট্রেনে চড়া কম করার জন্য। জানা গেছে রবিবার সমস্ত মেল ট্রেন এক্সপ্রেস […]
সীমান্তে নানা জঙ্গি কার্যকলাপের জন্য বিভিন্ন সময় ফঁন্দি আঁটছে পাকিস্তান। অনেক সময়ই পাক গুপ্তচরদের সীমান্তে আনাগোনা করতে দেখা যায়। সেরকমই পাক গুপ্তচর সন্দেহে গত রবিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় একটি পায়রা আটক করা হয়। তার পায়ে একটি নম্বর লেখা রিং এবং গায়ে গোলাপি ছোপ ছিল। তা দেখেই সন্দেহ বাড়ে। অনুমান করা হয় সেটি পাক […]
করোনা লড়াইয়ে চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন, পর্যাপ্ত টেস্ট দরকার। করোনাকে জয় করতে করতে একটাই মন্ত্র টেস্ট, টেস্ট ও টেস্ট। যদিও বারবার অভিযোগ উঠছে দেশে পর্যাপ্ত টেস্ট হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, পর্যাপ্ত কিট ভারতবর্ষে মজুত নেই। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের উদাসীনতারও অভিযোগ তোলে তারা। অনেক রাজ্যেই পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলে অভিযোগ ওঠে। যদিও এনিয়ে […]