অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনের(আরকম) টাওয়ার ও ফাইবার সম্পত্তি কেনার দোরগোড়ায় মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। কারণ আরকমের দেউলিয়া নিষ্পত্তি পরিকল্পনা অনুমোদন করেছে লিডার ভারতীয় স্টেট ব্যাংক। আরকমের শাখা সংস্থা রিলায়েন্স ইনফ্রাট্রেলের হাতে থাকা টেলিকম টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে দরপত্র দিয়েছে জিও। অন্যদিকে ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি আরকমের স্পেক্ট্রাম, রিয়েল এস্টেট, এন্টারপ্রাইজ ও ডেটা সেন্টার ব্যবসা কেনার জন্য দরপত্র জমা দিয়েছে। আরকমের বিরুদ্ধে গত বছরের ১৮ জুন থেকে দেউলিয়া প্রক্রিয়া চলছে।
আগেই জিও এবং ইউভিএআরসিকে আরকমের বিভিন্ন সম্পত্তির জন্য সর্বোচ্চ দরপত্র প্রদানকারী হিসেবে ঘোষণা করেছিল আরকমের পাওনাদার ব্যাঙ্কগুলির কমিটি। টাওয়ার ও ফাইবার সম্পত্তি কিনতে জিও ৪,৭০০ কোটি টাকা দর দিয়েছে। অন্যদিকে আর বাকি সম্পত্তি কিনতে প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার দরপত্র দিয়েছে ইউভিএআরসি। চলতি মাসের ১০ তারিখের মধ্যে আরকমের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অনিল আম্বানির সম্পত্তি কিনে নেওয়া মুকেশ আম্বানির কাছে শুধু সময়ের অপেক্ষা।
১৪ এপ্রিল সেই লকডাউনের অন্তিম দিন।সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও চার সপ্তাহ বন্ধ রাখা এবং ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা বৃদ্ধির আর্জি জানালেন অধিকাংশ মন্ত্রী। দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। এমন অবস্থায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেন্দ্র রাজ্যগুলির প্রস্তাব পর্যলোচনা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও বলেন, “সঠিক সময়ে […]
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে এখনও পর্যন্ত করোনার চিকিৎসায় কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বের বহু বিজ্ঞানী এই রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দিন-রাত পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে করোনা। এই আতঙ্কের আবহে করোনার প্রতিষেধক নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ট্যান […]
মৃত্যুর দায় কাঁধ থেকে এক ঝটকায় ঝেড়ে ফেলল রেল। জানা গেছে, মুজফফরপুর স্টেশনে ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই ওই মহিলা শ্রমিকের মৃত্যু হয়। তার পরের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। লাভ কিছুই হয় না। শ্রমিকের মৃত্যু বলে কথা! তাই রেল তাতে ন্যুনতম সহানুভূতিটুকু দেখায়নি বলে অভিযোগ। উল্টে রেলের পক্ষ থেকে নাকি দাবি […]