দীর্ঘদিন ধরে ‘জাল’ কেটে পালিয়ে যেতে সক্ষম হলেও, এবার আর শেষ রক্ষা হল না। ধরা পড়ে গেল মুম্বাই বিস্ফোরণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘ডক্টর বম্ব’ জালিল আনসারি। তাকে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থান থেকে সম্প্রতি ২১ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিল জালিল। বৃহস্পতিবার আচমকাই নিখোঁজ হয়ে যায় সে।
তার ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য তাকে জালে তুলতে পেরেছে পুলিশ। উত্তরপ্রদেশের কানপুরে যৌথ অভিযান চালিয়ে জালিলকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা এবং উত্তর প্রদেশের পুলিশের এসটিএফ। পুলিশ জানিয়েছে, কানপুরের একটি মসজিদ থেকে বেরোনোর পর জালিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লখনউ নিয়ে আসা হয়েছে। এটা রাজ্য পুলিশের বড় সাফল্য। গত বৃহস্পতিবার জালিসের প্যারোলের মেয়াদ শেষ হয়েছিল। এরপর তাকে ফিরতে হতো আজমির কেন্দ্রীয় সংশোধনাগারে।
কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পড়ার নাম করে মুম্বাইয়ের আগরপাড়া এলাকায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ৬৮ বছরের বৃদ্ধ। প্যারোলে থাকাকালীন রোজ আগরপাড়া থানায় এসে হাজিরা দিতে হতো তাকে। ওই দিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও থানায় আসেনি সে। পরে তার ছেলে এসে বাবার নামে নিখোঁজ ডায়েরি করে। আদতে উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলার বাসিন্দা মুম্বইয়ে থাকত। উত্তর প্রদেশ থেকে নেপাল রুট দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তার।
সম্পূর্ণ দৃষ্টিহীন, বর্ণান্ধ, আংশিকভাবে দৃষ্টিহীনদের নোট চেনার অসুবিধা দূর করতে নতুন মোবাইল অ্যাপ, মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার নিয়ে এলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। তবে নোটটি জাল কিনা তা অবশ্য বিশেষ অ্যাপটি নির্ধারণ করতে সক্ষম নয়। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৃষ্টিহীনদের ভারতীয় নোট চেনা এবং তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। নতুন […]
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট নির্মাণ হয়েছে সেই দধীচিরাই শকটের তলায় একের পর এক প্রাণ হারাচ্ছে। যে শ্রমিকরা রাস্তাঘাট, কল-কারখানা, রেল নির্মাণ করছে আজ চরম বিপদের দিনে তারাই একের পর এক বলিদান দিচ্ছে। চার ঘন্টার আগাম ঘোষণায় ভারতবর্ষজুড়ে লকডাউন শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী আটকে পড়ে অপরিকল্পিত লকডাউনের […]