জেলা

ট্রাক্টরে গম পাচারের অভি্যোগ, বাজেয়াপ্ত ৭০ ক্যুইন্টল গম

ট্রাক্টরে করে সরকারি স্বীকৃত গমের বস্তা নিয়ে যাওয়ার পথে গাড়ি আটক করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহাদেবপুর এলাকায়। পুলিশ ট্রাক্টর চালককে আটক করে গমের বস্তাগুলি বাজেয়াপ্ত করেছে।ঘটনার তদন্ত করছে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার ব্লকের ডামডোলিয়া থেকে ৭০ কুইন্টাল গম বোঝাই একটি ট্রাক্টর রায়গঞ্জের দিকে আসছিল। সেইসময় রায়গঞ্জ ব্লকের মহাদেবপুর গ্রামের রাস্তায় হঠাতই ট্রাক্টর থেকে দুটি গমের বস্তা পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা দেখেন, পড়ে যাওয়া গমের বস্তাগুলির গায়ে সরকারি শিলমোহর লাগানো। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ট্রাক্টরটি আটক করে রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। গম-সহ ট্রাক্টরটিকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।




গ্রামবাসীদের অভিযোগ, সরকারি শিলমোহর দেওয়া গমের বস্তা পাচারের চেষ্টা চালাচ্ছিল। তা দেখে আমাদের সন্দেহ হওয়ায় ট্রাক্টরটিকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।স্থানীয়দের দাবি, পাচারের উদ্দেশ্যেই গম নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গমের মালিক সাহাবত আলি এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, রেশন দোকান থেকে বস্তা কিনে জমির গম ভর্তি করে রায়গঞ্জে বিক্রি করতে যাচ্ছিলেন তিনি। কোনও রকম বেআইনি কাজের সঙ্গে তিনি যুক্ত নন। ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *